• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা অনুষ্ঠিত রাণীশংকৈলে এক নারীর গোসলের ভিডিও ধারণ করে ৫ লাখ টাকা দাবি হাটহাজারীতে মাদকবিরোধী র‍্যালী ও সমাবেশে পুলিশ সুপার জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ​পূর্বধলা সরকারি কলেজে শিক্ষক-শিক্ষার্থী মতবিনিময় সভা শেরপুরে পরিবেশ রক্ষায় আলোচনা সভা, বৃক্ষরোপণ ও চারা বিতরণ নেত্রকোণায় ভূমিসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নবাজ পরিবারের পক্ষ থেকে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ আশ্রয় হতে পারে বাংলা স্যাটেলাইট সিটি

শেরপুরে পরিবেশ রক্ষায় আলোচনা সভা, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

Reporter Name / ১৩ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

শেরপুর প্রতিনিধি:

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে শেরপুরে আলোচনা সভা, বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ আগস্ট) দুপুর ১২টায় শেরপুর সদর উপজেলার ১ নম্বর কামারের চর ইউনিয়নের কামারের চর পাবলিক উচ্চ বিদ্যালয়ে ছাত্র কল্যাণ ফাউন্ডেশন, শেরপুর-এর কামারের চর ইউনিয়ন শাখার উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।

কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা এবং সবুজায়ন বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

আয়োজকরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ পৃথিবী গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত অতিথি, শুভাকাঙ্ক্ষী, স্বেচ্ছাসেবক ও অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

কর্মসূচিটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ রাশেদুজ্জামান মহসিন, সাধারণ সম্পাদক, ছাত্র কল্যাণ ফাউন্ডেশন, শেরপুর জেলা শাখা।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে এবং শেরপুরসহ সারাদেশে সবুজায়ন আরও জোরদার হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd