হারাধন সূত্রধর, ব্যুরো প্রধান, ময়মনসিংহ:
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে শেরপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিন।
সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, স্থানীয় সরকারের উপপরিচালক মিজ আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, শেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অতিথিরা।
সভায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি, কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
দিবসটির তাৎপর্য যথাযথভাবে তুলে ধরা এবং নির্ধারিত কর্মসূচি সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।