• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা সিংগাইরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের উদ্বোধন পূর্বধলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, ফুটবলে ধলামূলগাঁও ইউনিয়নের জয় বিশ্বনাথে প্রধান শিক্ষক আব্দুল আজিজের বিদায় সংবর্ধনা অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই—– অধ্যাপক মাহফুজা হান্নান ৫০ লাখ টাকা ব্যয়ে স্ট্রিটলাইট ও সড়ক নির্মাণ থানচিতে শিশু অধিকার সপ্তাহের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন, দুই বিদ্যালয়ের শিরোপা জয়

সিংগাইরে মোবাইল কোর্টে মাটিকাটায় ব্যবহৃত ১টি এস্কেভেটর অকার্যকর ও মাটি পরিবহনের রাস্তা অপসারণ

Reporter Name / ১৩১ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে ৩ ফসলি জমি থেকে মাটি কাটার ব্যবহৃত একটি এস্কেভেটর অকার্যকর ও মাটি পরিবহনের ডাইভার্শন অপসারণ করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার চান্দহর ইউনিয়নের রিফাইতপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.হাবেল উদ্দিন। এসময় বাগুলী (শান্তিপুর) তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযানে সহযোগীতা করেছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানাযায়,উপজেলার চান্দহর ইউনিয়নের রিফাইতপুর এলাকায় ৩ ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটতে ছিলো একটি চক্র। বিষয়টি উপজেলা প্রশাসন গোপন তথ্যের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযান চলাকালে রিফাইপুর চক থেকে মাটিকাটায় ব্যবহৃত একটি এস্কেভেটর পাওয়া যায়। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি (খবর পেয়ে পালিয়েছে)। এ সময় মাটিকাটার কাজে ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর করা হয়। এ ছাড়াও খাল ভরাট করে ডাইভার্শন তৈরি করে মাটি পরিবহন করায় তা অপসারণ করা হয়।
উপজেলা সহকারি কমিশনার(ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.হাবেল উদ্দিন বলেন,অবৈধভাবে মাটিকাটার সাথে জড়িত যারা তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি। ইতিমধ্যে মাটিকাটা চক্রের সদস্যেদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে। এ চক্রের সদস্যদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd