• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা সিংগাইরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের উদ্বোধন পূর্বধলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, ফুটবলে ধলামূলগাঁও ইউনিয়নের জয় বিশ্বনাথে প্রধান শিক্ষক আব্দুল আজিজের বিদায় সংবর্ধনা অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই—– অধ্যাপক মাহফুজা হান্নান

সিলেটের বিশ্বনাথে কুড়ালের আঘাতে মাজারের খাদিম নিহত

Reporter Name / ১৪৮ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথে বন্ধুর কুড়ালের আঘাতে অপর বন্ধু মাজারের খাদেম শাহ আলম (২৮) খুন হয়েছেন। নিহত শাহ আলম উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের প্রতাপপুর গ্রামের ছিফত আলীর ছেলে। তিনি ছিলেন প্রতাপপুর হানিফ শাহ মাজারের খাদিম। আজ বুধবার বেলা আড়াইটার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের আল-আজম উচ্চ বিদ্যালয়ের মাঠে এঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘাতক মিজানুর রহমান (৩২) কে তার নিজ বাড়ি থেকে আটক করতে সক্ষম হয়। মিজানুর রহমান উপজেলার রামপাশা ইউনিয়নের পশ্চিম ধলিপাড়া গ্রামের দলিল লেখক বশির উদ্দিনের ছেলে। এদিকে, শাহ আলমের হত্যাকারীর ফাঁসির দাবি জানিয়েছেন তার স্বজনরা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত শাহ আলম ও ঘাতক মিজানুর রহমান তারা দুই বন্ধু। দীর্ঘদিন ধরে তারা এক সঙ্গে চলাচল করে আসছে। কিন্তু আজ বুধবার দুপুরের দিকে শাহ আলম ও মিজানুর রহমানের মধ্যে কিছু একটা বিষয় নিয়ে ঝগড়া হয়। এরই এক পর্যায়ে মিজানুর রহমান নিজ বাড়ি থেকে কুড়াল নিয়ে শাহ আলমের ওপর আক্রমন চালায়। এতে শাহ আলম রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট এম.জি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, ঘাতককে আটক করা হয়েছে। লাশটি সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালের মর্গে রয়েছে। তবে কি কারণে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে পুলিশ তা খতিয়ে দেখছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd