• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মুশতাক আহমদের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত ছাত্রলীগের নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ, গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পুনরায় ডিলারশিপ দেওয়ায় বাতিল চেয়ে অভিযোগ খুলনায় ব্যাটারিচালিত রিকশার পুরোনো লাইসেন্স নবায়ন ও বৈধতার দাবি মালিক সমিতির জলমায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ‘উদ্যোগ’ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: এসিল্যান্ড ইকরামুল হক নাহিদ খুলনায় প্রকাশ্য দিবালোকে ড্রেনের গ্রিল চুরি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: কীটনাশক বিক্রেতাসহ ৩ জন গ্রেপ্তার সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো পুড়িয়ে ধ্বংস করল উপজেলা প্রশাসন বর্ণাঢ্য আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন

সিলেটে সৈয়দ শিব্বির আহমেদ শিবলী সাহেবের বাসভবনে ভারতের সাবেক মন্ত্রী সায়্যিদ মাসউদ মাদানির সৌজন্য সাক্ষাৎ

Reporter Name / ৪২ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

ফোরকান উদ্দিন রোমান, সিলেট থেকে:
ভারতের উত্তরাখণ্ডের সাবেক মন্ত্রী, আওলাদে রাসূল (সা.) হযরত সায়্যিদ মাসউদ মাদানি (দা. বা.) বর্তমানে সিলেটের দরগা মহল্লায় অবস্থান করছেন।

রবিবার (৮ নভেম্বর) রাতে সিলেটে অবস্থানকালে তিনি মৌজপুর দরবার শরিফের পীর সাহেব, আওলাদে রাসূল (সা.) সৈয়দ শিব্বির আহমেদ শিবলী সাহেবের বাসভবনে কিছু সময় অতিবাহিত করেন।

এ সময় দুই বিশিষ্ট ব্যক্তিত্বের মধ্যে আন্তরিক পরিবেশে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় হয়। তাঁদের এ সাক্ষাৎ ছিল পারস্পরিক সৌহার্দ্য ও আন্তরিকতার এক সুন্দর মুহূর্ত।

ধর্মীয় ও আধ্যাত্মিক অঙ্গনের দুই পরিচিত ব্যক্তিত্বের এ সৌজন্য সাক্ষাৎ তাঁদের অনুসারী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আগ্রহের সৃষ্টি করেছে।

আন্তরিকতায় সময়টি বেশ সুন্দর কেটেছে। বরকতময় সেই দস্তরখানে একসঙ্গে বসে খাবার গ্রহণের মুহূর্তটি নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
মাওলানা সায়্যিদ মাসউদ মাদানির সন্তান মাওলানা সায়্যিদ মুসহাব মাদানি, ইউরোপ জমিয়তের নেতা মাওলানা ড. শোয়াইব আহমদ, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, শাইখে বাঘা (রহ.) এর নাতি মাওলানা রেজাউল রহিম উসামা, মাওলানা আবু বকর সরকার, খুবাইব ও মাসুদুর রহমান সালিম।

উল্লেখ্য, সায়্যিদ মাসউদ মাদানি ভারতের উত্তরাখণ্ডের সাবেক মন্ত্রী হিসেবে পরিচিত। অন্যদিকে সৈয়দ শিব্বির আহমেদ শিবলী সাহেব মৌজপুর সাহেব বাড়ির পীর সাহেব ও দারুল আরকাম মাদ্রাসার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd