• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
উত্তরকাশিতে বৃক্ষ মেলা ২০২৬-এর উদ্বোধন জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম ধামইরহাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পেলেন সরকারি অনুদান রাণীশংকৈলে মাদকের আখড়ায় এসিল্যান্ডের অভিযান, মাদক ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড চামারীর পথে পথে মোটরসাইকেলের বহর, চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাইয়ের শোডাউন সুনামগঞ্জের নোয়াপাড়া গ্রামে পুলিশের অভিযানে ৬ লাখ টাকার ভারতীয় মদ বিড়িসহ আটক ১ আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী চুনতীর ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা): সীরতের শিক্ষা অনুসরণেই নৈতিক সমাজ গঠন সম্ভব ডোমারে ১৫০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার পাঁচবিবিতে শিক্ষককে শিক্ষার্থীর উপহার প্রদান

সুনামগঞ্জ-১ আসনে মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমানের পথসভা

Reporter Name / ৯১১ Time View
Update : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

 

সুনামগঞ্জ প্রতিনিধি:

শুক্রবার, ৩ অক্টোবর বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সবচেয়ে বড় বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর একটি পথসভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান।

পথসভায় সভাপতিত্ব করেন উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল কাশেম মৌলানা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সায়েম, উত্তর বড়দল ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মহিউদ্দিন, এছাড়াও উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে অসংখ্য নেতা-কর্মী সভায় অংশগ্রহণ করেন।

মাহবুবুর রহমান সভায় বলেন, আমি টাকা কামানোর জন্য এমপি হতে চাইনি। আল্লাহ আমাকে অনেক দিয়েছেন। আমি আপনাদের ভালোবাসা চাই। জনগণের পাশে থেকে দায়িত্বশীলভাবে কাজ করাই আমার লক্ষ্য। নির্বাচিত হলে সুনামগঞ্জ-১ এর রাস্তাঘাট, শিক্ষা ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নের কাজ করবো। শ্রমিকদের সমস্যা সমাধান আমার অগ্রাধিকার হবে।

তিনি আরও অভিযোগ করেন, তাহিরপুরের জাদুকাটা নদীতে রয়েলেটি নামে যে চাঁদা নেওয়া হচ্ছে, তা সরকারের নির্ধারিত সীমার চেয়ে অনেক বেশি। ৫ আগস্টের আগে যেখানে ৫ টাকা রয়্যালিটি ছিল, সেখানে কেন ২৫ টাকা নেওয়া হচ্ছে? শ্রমিকদের কথা চিন্তা করে সরকারকে নির্ধারিত চাঁদা অনুযায়ী নেওয়ার পরামর্শ দিচ্ছি।

মাহবুবুর রহমান সভায় আরও বলেন, যদি ধানের শীষ পেয়ে নির্বাচিত হই, তাহলে দলের চেয়ারপারসন তারেক রহমানের ঘোষিত ৩১ বাস্তবায়নে কাজ করবো। শ্রমিকদের দাবি আদায়ে সক্রিয় ভূমিকা রাখব। আমি সব সময় শ্রমিকদের পাশে আছি এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকবো। সুনামগঞ্জ-১ আসনের সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা চাই।

স্থানীয়রা জানান, সভায় মানুষের উপস্থিতি ব্যাপক ছিল। পথসভায় দলের একতা ও নির্বাচনী প্রস্তুতি, সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি নদীতে চাঁদাবাজি রোধে গণজাগরণ তৈরির বিষয়গুলো গুরুত্বসহকারে আলোচনা হয়েছে।

স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা জানান, তারা সিদ্ধান্ত নিয়েছেন, নির্বাচনী প্রচারণা ও জনগণকে সংগঠিত করার কাজ আরও জোরদার করা হবে এবং ৩১ বাস্তবায়নের লক্ষ্যে সক্রিয় ভূমিকা রাখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd