• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বিএনপির মনোনয়ন ফরম কিনলেন সাবেক মেম্বার ফরিদ খান, দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশা রাগীব-রাবেয়া ডিগ্রি কলেজে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে নিঃস্ব ৩ পরিবার তিন মন্ত্রী ও তিন এমপিকে সঙ্গে নিয়ে দেশব্যাপী চলমান সহিংসতা ও নাশকতাবিরোধী গণমিছিল ও বিক্ষোভে উত্তাল সিলেট উলিপুর সাব-রেজিস্ট্রার অফিসের উদ্যোগে বিভিন্ন মৌজার গড় মূল্য নির্ধারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হিসেবে যোগদান করলেন কানিজ ফাতেমা সিংগাইরে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক আটক, চালক গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে সদর থানার অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাইকগাছা থানার ওসির সঙ্গে মডেল প্রেসক্লাবের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে সিএনজিসহ ৬ ডাকাত গ্রেপ্তার

Reporter Name / ৮৭ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

মোঃ আবু সাঈদ, স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও একটি সিএনজিসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতদের কাছ থেকে তালা কাটার যন্ত্র, রামদা, ছুরি, প্লাস, দা ও রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
রোববার (৪ অক্টোবর) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে সোনারগাঁ থানাধীন মোগড়াপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের স্পাইসি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের বিপরীতে ঢাকাগামী পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, সোনারগাঁ থানার উপপরিদর্শক (নিরস্ত্র) শিকদার হারুন অর রশিদ সঙ্গীয় ফোর্সসহ রাত্রীকালীন লিমা-৭ ডিউটিতে থাকাকালে মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থান করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ৯-১০ জনের একটি ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে একটি সিএনজি নিয়ে ছোট সাদিপুর এলাকায় মহাসড়কের পাশে অবস্থান করছে।
খবরটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ সদস্যরা ধাওয়া করে ছয়জনকে গ্রেপ্তার করেন। এ সময় কয়েকজন ডাকাত পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সোনারগাঁয়ের গোহাট্টা এলাকার মৃত আসাদ মিয়ার ছেলে মোঃ পারভেজ (৩৬) ও প্রান্ত (২৮), নাল আলাপদী এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে মোঃ রোহান (২২), ছোট সাদিপুর এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে মোঃ ডালিম (৪৮), আলাপদী এলাকার মোঃ নজরুল ইসলামের ছেলে নাজমুল (২৮) এবং কুমিল্লার লাকসাম থানার বাতাখালী এলাকার মোঃ মনির হোসেনের ছেলে মোঃ অন্তর (২৪), যিনি বর্তমানে সোনারগাঁয়ের কামারগাঁও এলাকায় সোহাগের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে একটি তালা কাটার যন্ত্র, দুটি রামদা, একটি সেলাই রেঞ্জ, একটি ছুরি, একটি প্লাস, একটি দা ও একটি রড উদ্ধার করা হয়। এছাড়া পলাতক ডাকাত দলের সদস্যরা ঘটনাস্থলে রেখে যাওয়া একটি সিএনজি জব্দ করা হয়েছে। সিএনজিটির রেজিস্ট্রেশন নম্বর নারায়ণগঞ্জ-থ-১১-৫৬৬৫।
এ ঘটনায় সোনারগাঁ থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত পলাতক সহযোগীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ডাকাতি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd