• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ঢাকা-১৩ আসনের ৭০ মহল্লায় নাগরিক কমিটি, এক প্ল্যাটফর্মেই মিলবে নাগরিক সমস্যার সমাধান: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ময়মনসিংহে বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ) ২০২৫-২০২৬-এর উদ্বোধন, প্রথম দুই ম্যাচে জয়ী ময়মনসিংহ রেঞ্জ ও এসএমপি সোহরাওয়ার্দী উদ্যানে বেপরোয়া ‘নবী-নিপা’ চক্র, হামলার শিকার সাংবাদিক মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে কুড়িগ্রামে কৃষক সেমিনার অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ২০২৪ ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত গোয়াইনঘাটে লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সার ও বীজ বিতরণ সিংগাইরে ৩৮ কেজি গাঁজাসহ ৪ নারী আটক গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান: ১৭টি লিস্টার মেশিন ধ্বংস ডিমলায় বিজিবির অভিযানে ৯৫ বস্তা অবৈধ সার জব্দ কালীগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ

হাতীবান্ধা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য আটক

Reporter Name / ৪৯ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

 

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য আটক করা হয়েছে।

আজ রোববার (২২ নভেম্বর) ভোরে তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির সিংগীমারী বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, সীমান্ত থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর সিংগীমারী নামক স্থানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৮৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৭৫ হাজার ৬০০ টাকা।

বিষয়টি নিশ্চিত করেছেন তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির অধিনায়ক।

তিনি জানান, সীমান্তে মাদক চোরাচালান রোধে ৬১ বিজিবির নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd