• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মোঃ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা কবিতা: গোলমরিচের ঝাল জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাউনিয়ায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অতিবৃষ্টিতে পূর্বধলায় জনজীবন স্থবির, চরম দুর্ভোগে শ্রমজীবী ও শিক্ষার্থীরা জগন্নাথপুরে এবি পার্টির আলোচনা সভা: জুলাই সনদ ও গণভোটের দাবি ডিমলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ সিংগাইরে ডেঙ্গু জ্বরে আক্রান্তে ১জনের মৃত্যু সিংড়ায় জামায়াতের গণমিছিল-সমাবেশ, জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবি জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জগন্নাথপুরে খেলাফত মজলিসের গণমিছিল ও সমাবেশ হরিরামপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে শহীদদের প্রতি পুষ্প অর্পণ ও শ্রদ্ধা নিবেদন

অতিবৃষ্টিতে পূর্বধলায় জনজীবন স্থবির, চরম দুর্ভোগে শ্রমজীবী ও শিক্ষার্থীরা

Reporter Name / ২২ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

​হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:

​নেত্রকোনার পূর্বধলায় আজ সকাল থেকে শুরু হওয়া মাঝারি থেকে ভারী বর্ষণে স্থবির হয়ে পড়েছে জনজীবন। টানা বৃষ্টির কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্নআয়ের মানুষ ও স্কুলগামী শিক্ষার্থীরা।
​আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, অঞ্চলটিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। দিনের তাপমাত্রা সর্বোচ্চ ২৮ ডিগ্রি ও সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অবস্থান করছে, বর্তমানে তা ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৬ শতাংশ স্পর্শ করায় এবং অবিরাম বর্ষণে উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল ও সড়কগুলো জলাবদ্ধ হয়ে পড়েছে।
​বৃষ্টির কারণে সবচেয়ে বেশি বিপদে পড়েছেন দিনমজুর, রিকশাচালক ও কায়িক শ্রমজীবীরা। সকালে রোজগারের আশায় বের হতে না পেরে পরিবার-পরিজন নিয়ে দিশেহারা তারা। স্থানীয় শ্রমজীবী মোঃ আলমগীর হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “একদিন কাজ না করলে পেটে ভাত জোটে না, আজ সকাল থাইক্যা বৃষ্টির লেগে ঘর থাইকা বাহির হওনের উপায় নাই।”
​অন্যদিকে চরম বিপাকে পড়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রাস্তাঘাটে পানি জমে থাকা এবং পর্যাপ্ত গণপরিবহন না থাকায় অনেকেই নির্দিষ্ট সময়ে শ্রেণিকক্ষে পৌঁছাতে পারেনি। ফলে স্থানীয় বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল আশঙ্কাজনকহারে কম।
​আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী বর্ষণের মাত্রা আরও বাড়তে পারে। পরিস্থিতি বিবেচনায় জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে আকস্মিক এই দুর্যোগে দিশেহারা নিম্নআয়ের পরিবারগুলোর পাশে দ্রুত সরকারি ও বেসরকারি মানবিক সহায়তা নিয়ে দাঁড়ানোর জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd