• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সাংবাদিকের গায়ে হাত? ধর্মতলা কাঁপিয়ে জবাব দিল সাংবাদিক সমাজ জগন্নাথপুরে প্রথমবারের মতো কৃষি ঋণ বিতরণ শুরু করলো সকল ব্যাংক জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা চট্রগ্রামের কিডস্ ক্লাবের বড় সাফল্য কবিতাঃ জগৎ জিততে হবে ​মুক্তিযোদ্ধারা কাঁদলে বাংলাদেশও কাঁদবে: এমপি আমীর এজাজ খান জগন্নাথপুর উপজেলা বিএনপির জরুরী সভা: ১০ আগস্টের মধ্যে ওয়ার্ড কমিটি জমার নির্দেশ তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম রত্নগর্ভ পিতা-মাতাসহ সায়মাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক, বিয়ে না করলে আত্মহত্যার হুমকি জারিকারক পদে লিখিত পরীক্ষায় অন্যের প্রক্সি দিতে গিয়ে ৬ মাসের কারাদণ্ড, শিক্ষক জুয়েল রানাকে নিয়ে প্রশ্ন

এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের ‘প্রতিদিনের জগন্নাথপুর’ পরিবারের অভিনন্দন

Reporter Name / ৭২ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টার:
২১ এপ্রিল ২০২৬ থেকে শুরু হতে যাচ্ছে এই বছরের এসএসসি ও দাখিল পরীক্ষা। জীবনের গুরুত্বপূর্ণ এই ধাপে পদার্পণ করতে যাওয়া জগন্নাথপুর উপজেলাসহ সারা দেশের সকল পরীক্ষার্থীদের প্রতি আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছে জনপ্রিয় নিউজ পোর্টাল ‘প্রতিদিনের জগন্নাথপুর’ পরিবার।
পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করে এক শুভেচ্ছা বার্তায় পোর্টালের সম্পাদক ও বার্তা সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ শিক্ষার্থীদের মনোবল শক্ত রেখে পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় ‘প্রতিদিনের জগন্নাথপুর’ পরিবারের পক্ষ থেকে বলা হয়:
“তোমরাই আগামীর স্মার্ট বাংলাদেশের নির্মাতা। দীর্ঘ পরিশ্রম আর অধ্যাবসায়ের প্রতিফলন ঘটতে যাচ্ছে এই পরীক্ষার মাধ্যমে। আমরা বিশ্বাস করি, জগন্নাথপুরের মেধাবী শিক্ষার্থীরা তাদের মেধার স্বাক্ষর রেখে আমাদের এই জনপদকে গর্বিত করবে। সকল পরীক্ষার্থীর জন্য রইল দোয়া ও নিরন্তর শুভকামনা।”
শুভেচ্ছা জ্ঞাপনে ‘প্রতিদিনের জগন্নাথপুর’ পরিবারের সদস্যবৃন্দ:
সম্পাদক: গোলাম সরোয়ার। বার্তা সম্পাদক: মোহাম্মদ সুজন মিয়া। স্টাফ রিপোর্টার: মুবিন উদ্দিন। স্টাফ রিপোর্টার: আল আমিন তালুকদার।
উল্লেখ্য যে, মঙ্গলবার থেকে শুরু হওয়া এই পরীক্ষায় জগন্নাথপুর উপজেলার বিভিন্ন কেন্দ্র থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করছে। পরীক্ষার্থীদের সুবিধার্থে এবং পরীক্ষা কেন্দ্রের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নিউজ পোর্টালটির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
‘প্রতিদিনের জগন্নাথপুর’– সত্যের সাথে, মানুষের পাশে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd