• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জগন্নাথপুরে স্হানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের তোপের মুখে, সরকারি স্কুলে নিম্নমানের সংস্কার কাজ বন্ধ নেত্রকোণার শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা পূর্বধলার পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান ট্রাফিক বিভাগের ৩১ পুলিশ সদস্যকে পুরস্কৃত করলেন কেএমপি কমিশনার বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী সৎপুর মাদরাসার হুসাইনিয়া ছাত্র সংসদের কমিটি গঠন ওসি গোলাম রসুলের নেতৃত্বে ঠাকুরগাঁওয়ে ডিবির সাঁড়াশি অভিযান, ইয়াবাসহ যুবক আটক এ.এন প্রাথমিক বিদ্যালয়ে নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান বাঘায় ১০ শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি, উপহার হিসেবে অভিভাবকদের দেওয়া হলো মোবাইল ফোন চামড়া শিল্পনগরী ও ঢাকার নিরাপত্তা জোরদারে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে পিকআপ ভ্যান উপহার মানব চাহিদা পত্রিকার ইউকের ব্যুরো চীফ হলেন দিরাইয়ের সন্তান সাংবাদিক হারুন মিয়া সাইবার মামলার আসামি হেলাল ঠাকুরগাঁও ডিবির জালে, রয়েছে ৫ মাদক মামলা

এ.এন প্রাথমিক বিদ্যালয়ে নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

Reporter Name / ৫৬ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

মো.রকিবুল হাসান বিশ্বাস সিংগাইর (মানিকগঞ্জ) থেকে:

৫ নং সিংগাইর এ.এন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত এসএমসি কমিটির সদস্যবৃন্দদের সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার(১১ আগস্ট) বিকেল আড়াইটার দিকে শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের আয়োজনে বিদ্যালয়ের হল রুমে নতুন কমিটিকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। পরে নবগঠিত কমিটির সভাপতি ফাতেমা খাতুনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সহকারি শিক্ষক ফারহানা হকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুলতানা আছমা খান বলেন,বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের লেখাপড়ার অবস্থা ভালো না। আগের দিনে স্কুল ভাঙ্গা ছিলো কিন্তু শিক্ষক ভালো ছিল। বর্তমানে প্রত্যেক স্কুলে বিল্ডিং কিন্তু শিক্ষক ভালো না। শিক্ষকদের উদ্যেশে তিনি আরো বলেন,স্কুলে লেখাপড়ার মান আরো উন্নত করতে হবে। নতুন কমিটিকে নিয়মিত স্কুলে খোঁজখবর নিয়ে শিক্ষার্থী বৃদ্ধিসহ লেখাপড়ার মান উন্নত করার আহবান জানান তিনি। সেই সাথে নবাগত কমিটিকে অভিনন্দন জানান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,সহকারি শিক্ষা অফিসার মোহাম্মদ.আব্দুল মান্নান ও সুজন আলম,বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব মাহফুজা বেগম, সিংগাইর সরকারি কলেজের সাবেক অধ্যাপক জগদীশ চন্দ্র মালো,উপজেলা পূজা উদযাপন কমিটির আহবায়ক,সজীব কুমার সাহা । এসময় উপস্থিত ছিলেন,নবগঠিত কমিটির সহ-সভাপতি তানজিনা আক্তার, উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি ফারজানা ফেরদৌস, জমিদাতা সদস্য ইসমাইল হোসেন,অভিভাবক সদস্য কামরুল ইসলাম সবুজ,ও করিম বেপারি,অভিভাবক সদস্য মহিলা লাভলি, অবসর প্রাপ্ত শিক্ষক তাহের উদ্দিন,শিক্ষক প্রতিনিধি তাহমিনা ইয়াছমিন,উপজেলা যুবদলের আহ্বায়ক মো.মঞ্জুরুল ইসলাম ও সদস্যসচিব মো.ইসমাইল হোসেন,৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সুজন মিয়া,এ.এন সরকারি বিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি মো.,সাঈদ মিয়া ও আবুল হোসেন জনিসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd