• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধুলো-শব্দে অতিষ্ঠ এলাকাবাসী, তবুও বন্ধ হচ্ছে না মঙ্গলকাটার অবৈধ স-মিল কলকাতা দরবার শরীফে হুজুর কুতুবে বাংলার ৩৪তম বাৎসরিক উরস মুবারক উদযাপিত সিংগাইর সরকারি কলেজের সাবেক প্রথম ভিপি মহসিন আর নেই নিয়ামতপুরে ৮৫ বছরের বৃদ্ধার মাথা গোঁজার ঠাঁই ও চিকিৎসার আকুতি শিশুদের নিয়ে বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমিতে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত ৬ বছরেও প্রকাশ হয়নি মাউশির ৬১০ পদের চূড়ান্ত ফল, রংপুরে চাকরিপ্রত্যাশীদের মানবন্ধন ওসি আমানের তাণ্ডবে কাঁপছে রাণীশংকৈলের মাদক ব্যবসায়ীরা, ইয়াবাসহ বাসির গ্রেফতার রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চামারী ইউনিয়নে ‘নবীন-প্রবীণ ঐক্য পরিষদ’র আত্মপ্রকাশ

কটিয়াদীতে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

Reporter Name / ১৩৪ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গচিহাটা রেলস্টেশনের পাশে বিজয় এক্সপ্রেস ট্রেনের নিচে কাঁটা পড়ে মোঃ মাসুদ মিয়া(৩২) নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহত মিস্ত্রি মাসুদ উপজেলার সহস্রাম – ধুলদিয়া ইউনিয়নের গচিহাটা গ্রামের মৃত চানমিয়ার ছেলে।
গচিহাটা কলেজের হিসাব রক্ষক ও নিমুক পরুড়া গ্রামের বাসিন্দা মোতাহার উদ্দিন মাসুম জানান, নিহত মাসুদ মিয়ার মাছ ধরার নেশা ছিল। সে ১২ ই জুলাই রবিবার গভীর রাতে রেল লাইনের পাশের জমিতে চায়না দুয়ারী জাল দিয়ে মাছ ধরতে যায়। কিন্তু জালের মাছ চুরি হয়ে যাওয়ার আশঙ্কায় তিনি রেল লাইনের উপরে বসে তার জাল ও মাছ পাহারা দিতে গিয়ে সেখানেই ঘুমিয়ে পড়েন। ধারণা করা হচ্ছে এ সময় চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এবং মাসুদের খন্ড বিখন্ড মোর দেহ রেল লাইনের পাশেই ছিটকে পড়েছিল।
তো দুর্ঘটনার পর ১২-১৩ ঘণ্টা অতিবাহিত হলেও ৮ কিলোমিটার দূরত্বে অবস্থানরত কিশোরগঞ্জ রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে আসেননি। নিহত মাসুদ বাজারের একটি ওয়ার্কশপের মিস্ত্রি হিসেবে কাজ করতেন।
কিশোরগঞ্জ জেলখানার ওসি মোহাম্মদ বাহাউদ্দিন ফারুকীর সাথে যোগাযোগ করা হলে তিনি, গুচিহাটা রেলস্টেশনের পাশে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের লোকজনের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে আইনী প্রক্রিয়া শেষে কোন ময়নাতদন্ত ছাড়াই নিহত মাসুদের লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd