• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রাণীশংকৈলে মাদক বিরোধী অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ শিক্ষকতা ও সাহিত্যচর্চায় অবদানের স্বীকৃতি, ‘ভাঙড় রত্ন’ সম্মাননা পেলেন মহম্মদ মফিজুল ইসলাম পাঁচবিবি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) “সীরাত কনফারেন্স ও সাংস্কৃতিক সন্ধ্যা” অনুষ্ঠিত সাতকানিয়ায় স্টার লাইনের ধাক্কায় স্কুলছাত্রী আহত: ২ মহাসড়ক অবরোধ, চালক আটক Poem: When I Love You নওগাঁয় ডিবির অভিযানে হেরোইন-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ নওগাঁ সদরে পুলিশের অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার, মোটরসাইকেল ও চাকু উদ্ধার রাণীশংকৈলে ওসি আমানের নেতৃত্বে অভিযান, ১৩৫ পিস ইয়াবাসহ ইসমাইল গ্রেফতার কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিয়ামতপুরে ৮৫ বছরের বৃদ্ধার মাথা গোঁজার ঠাঁই ও চিকিৎসার আকুতি

Reporter Name / ১৭ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

এস এম রকিবুল হাসান
​নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ

জন্ম ও শেকড় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে, কিন্তু জীবনের শেষবেলায় ৮৫ বছর বয়সী কোহিনুর বেগমের ঠিকানা এখন নওগাঁর নিয়ামতপুর। বয়সের ভার, চরম দারিদ্র্য আর রোগশোকের সঙ্গে লড়াই করতে করতে মানবেতর দিন কাটাচ্ছেন এই বৃদ্ধা। বর্তমানে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার বর্তমান ঠিকানা-নওগাঁর নিয়ামতপর উপজেলার হাজিনগর ইউনিয়নের উপর কুড়া শালবাড়ি গ্রামে

গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি গ্রামের মৃত কলিম উদ্দিনের মেয়ে কোহিনুরের বিয়ে হয়েছিল একই উপজেলার বিয়ানা গ্রামে। স্বামী হারানোর পর একমাত্র মেয়ে সালমার সংসারে আশ্রয় হয় তার। একসময় ভিক্ষাবৃত্তি করে কোনোমতে দিন চললেও বার্ধক্যে সে পথও আজ বন্ধ। ৫ সদস্যের এই সংসারে জামাই তৈমুর দীর্ঘদিন ধরে অসুস্থ ও কর্মক্ষমহীন। একমাত্র উপার্জনক্ষম ১৮ বছর বয়সী নাতি কৃষিশ্রমিক হিসেবে যা আয় করেন, তা দিয়ে ডাল-ভাত জুটেতেই নুন আনতে পান্তা ফুরায় দশা। বয়স্ক ভাতার কার্ডের জন্য বহু দপ্তরে ঘুরে দুই মাস আগে মিলেছে , পাননি কোনো সরকারি ত্রাণ।

পারিবারিক অসচ্ছলতার চিত্র আরও করুণ। গবাদিপশুসহ পুরো পরিবার একটিমাত্র ঘরে গাদাগাদি করে থাকে। কোহিনুর বেগম থাকেন ঘরের বাইরে এক পলকা জীর্ণছাউনির নিচে ভাঙা বিছানায়। সামান্য বৃষ্টিতেই পানি পড়ে, শীত-বর্ষায় দুর্ভোগ চরম আকার ধারণ করে। তীব্র হাঁটু ও কোমর ব্যথায় শয্যাশায়ী হলেও ওষুধ বা চিকিৎসা দূরের কথা, জোটে না পুষ্টিকর খাবার।

​প্রতিবেশী শাকিম বলেন, পরিবারটি বড় অসহায়। ঋণ ও অভাবের তাড়নায় ঢাকায় থাকার সময় নিজ দায়িত্বে বৃদ্ধার দেখাশোনা করেছি। এখন সরকারি ও বিত্তবানদের জরুরি ভিত্তিতে একটি স্থায়ী মাথা গোঁজার ঠাঁই ও চিকিৎসা প্রয়োজন।

​কান্নাজড়িত কণ্ঠে মেয়ে সালমা বলেন, মায়ের খাবার, ওষুধ ও থাকার সুব্যবস্থা করতে না পেরে তারা চরম বিপদের মধ্যে দিন কাটাচ্ছেন। সমাজের হৃদয়বান ব্যক্তি বা স্থানীয় প্রশাসনের কাছে তিনি তার মায়ের একটি নিরাপদ আশ্রয়, নিয়মিত খাদ্য সহায়তা ও সুচিকিৎসার আকুল আবেদন জানিয়েছেন।

​অসহায় বৃদ্ধা কোহিনুর বেগম ও তার পরিবারের পাশে দাঁড়াতে বা সাহায্য পাঠাতে যোগাযোগ করতে পারেন এই নম্বরে- ০১৩৩৩৭৯১৮৬৩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd