• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কবিতা: অভাগীর ভাইফোঁটা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পূর্বধলায় আবু তাহের তালুকদারের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ পাঁচবিবির রাধানগরে দীপাবলির মেলা বসেছে প্রস্রাব করতে গিয়ে চোর সন্দেহে কলেজছাত্রকে গণপিটুনি, ভিডিও ছড়িয়ে পড়ায় বিপাকে পরিবার চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণ, উদ্ধার অবিস্ফোরিত আরেকটি ককটেল ৯৯৯ নম্বরে ফোনকলে অভিযান: ১৭৩০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঘোড়াঘাটে শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত প্রায় অকেজো হওয়ার অভিযোগ কটিয়াদীতে সবুজের চাদরে ভরে উঠেছে আমনের মাঠ সিংগাইরে ভ্রাম্যমাণ আদালতে বেকারিকে অর্থদণ্ড শাহসুফি সৈয়দ নাছেরুল হক চিশতি (রহ.)-এর বর্ণাঢ্য জীবনী

কবিতা: অভাগীর ভাইফোঁটা

Reporter Name / ৭ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

কলমে: চন্দনা রানী

অভাগী রাস্তার পাশে একটি বট গাছের তলায় বসে বসে কাঁদছে,
চারিদিকে উলুধ্বনি আর শঙ্খধ্বনিতে মুখরিত পরিবেশ।
কারো ভাই আসছে দিদির বাড়িতে
আবার কেউ যাচ্ছে ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার জন‍্য বাপের বাড়ি।
এ দৃশ্যগুলো যতই চোখে পড়ে ততই
অভাগীর কান্নায় বুক ফেটে যায়।
অঝোরে কাঁদতে থাকে।
বারবার মনে পরে চিরতরে হারিয়ে যাওয়া সেই ভাইটির কথা।
প্রতিবছর যে ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে,
যমের দুয়ারে কাঁটা দিত
আজ সেই ভাইটি নেই।
ভাইয়ের স্মৃতিটুকু বুকে জড়িয়ে
ভেসে যাচ্ছে নয়ন জলে।
কেউ ভাই থাকতেও ভাইয়ের কপালে ফোঁটা দিতে পারে না, যাদের বোন নেই তারা বুঝে ভাইফোঁটার বেদনা।
কতজনে এই দিনটার জন‍্য বোনের হাতে ফোঁটা নেওয়ার অপেক্ষায় পথ চেয়ে থাকে।
কতজনে নীরবে কাঁদে।
কেউ কেউ করে অনুশোচনা।
আমার পক্ষ থেকে পৃথিবীর সকল ভাইদের জানাই শুভকামনা।
আমি একজন বোন হয়ে
ফোঁটা দিলাম সবার কপালে।

ভাইয়ের কপালে দিলাম ফোঁটা,
যমের দুয়ারে পড়ল কাঁটা…
যমুনা দেয় যমকে ফোঁটা
আমি দেই আমার ভাইকে ফোঁটা।

ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকুক বিশ্বের প্রতিটি ভাই বোনের সম্পর্ক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd