মোহাম্মদ মনজুর আলম অনিক
আমার দেশের পথে দীন দুখী কতো
দিবানিশি পার করে জীর্ণ শীর্ণ ভাবে,
কেউই দেখার নেই এ জগৎ ভবে
কেউই আপন নেই দরদীর মতো।
মশার কামড় খায় শয্যাহীন পথে
উদরেতে অন্ন নেই বড়ো কষ্টে থাকে,
গতরে কাপড় নেই দেখা যায় চোখে
দিবানিশি থাকে তারা বিষাদের সাথে।
দেশের দরদী যদি কোন লোক হতো
নিতো যদি অল্প করে দেখা শোনা ভার,
কতোই না ভালো হতো হাতেমের মতো
দীন দুখী লোকেদের দূ:খ হতো পার।
দেশেরও ভালো হতো শান্তি ভরে যেতো
আমাদের দেশ হতো জান্নাতের মতো।