• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
খুলনার তেরখাদায় যুবদল নেতাকে গুলি, হাসপাতালে ভর্তি চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরও ৬০ জন ডেঙ্গু আক্রান্ত, হাসপাতালে ভর্তি ১৬৪ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে (SRB)র যৌথ অভিযানে জাল টাকাসহ গ্রেপ্তার ৩ কলমাকান্দায় স্কুলব্যাগে ভারতীয় মদ, দুই যুবক আটক ৩২ বোতল মদ উদ্ধার, বাজারমূল্য ৭২ হাজার টাকা নেত্রকোণার দুর্গাপুরে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ কবিতাঃ প্রেম হতো জগন্নাথপুরে উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ বহরা ইউনিয়নবাসীর পাশে থাকার অঙ্গীকার নিয়ে দেশে ফিরলেন চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব শাহ্ মো: নূরুল হক সিংগাইরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতি শাকিল গ্রেপ্তার

কলমাকান্দায় স্কুলব্যাগে ভারতীয় মদ, দুই যুবক আটক ৩২ বোতল মদ উদ্ধার, বাজারমূল্য ৭২ হাজার টাকা

Reporter Name / ১৬ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

মোঃ আকরাম হোসেন রতন, নেত্রকোনা জেলা প্রতিনিধি:
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় স্কুলব্যাগে করে ভারতীয় মদ বহনের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে এবং পরবর্তী অভিযানে পরিত্যক্ত অবস্থায় মোট ৩২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ৭২ হাজার টাকা।
গত শুক্রবার (২৩ অক্টোবর) কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেন। এ ঘটনায় আটক দুই যুবকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। একই ঘটনায় সারোয়ার হোসেন (৩১) নামে আরও একজন পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, উপজেলার রংছাতি ইউনিয়ন থেকে ‘মায়ের আঁচল’ নামের একটি বাসে করে ভারতীয় মদের চালান কলমাকান্দা বাজারে আনা হচ্ছে। পরে উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল মান্নানের নেতৃত্বে পুলিশের একটি দল রাত ৯টা ৫৫ মিনিটে কলমাকান্দা বাজারের রেন্ট্রিতলা এলাকার বাস কাউন্টারের সামনে অবস্থান নেয়।
এ সময় তল্লাশি চালিয়ে মো. জাকির হোসেন (২২) নামে এক যুবককে আটক করা হয়। তাঁর কাঁধে থাকা কালো রঙের একটি স্কুলব্যাগ থেকে ৭৫০ মিলিলিটারের আট বোতল ‘এসি ব্ল্যাক পিওর গ্রেইন ডিলাক্স হুইস্কি’ উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব মদের আনুমানিক বাজারমূল্য ২৪ হাজার টাকা।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে জাকিরের দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার বাসিন্দা সারোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সারোয়ার পালিয়ে যান। পরে রাত ১১টা ৫০ মিনিটের দিকে তাঁর বসতঘরের পেছনের ধানক্ষেত থেকে একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তাটির ভেতরে ৩৭৫ মিলিলিটারের আরও ২৪ বোতল একই ব্র্যান্ডের মদ পাওয়া যায়। এসব মদের আনুমানিক বাজারমূল্য ৪৮ হাজার টাকা।
এ ঘটনায় চোরাচালানে জড়িত থাকার অভিযোগে মো. সুমন মিয়া (২৬) নামে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দাবি, আটক ব্যক্তিরা পরস্পরের সহযোগিতায় শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে মদ এনে দেশে বিক্রি করতেন। তবে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের চূড়ান্ত সত্যতা আদালতে প্রমাণিত হতে হবে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। পলাতক সারোয়ার হোসেনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd