• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বিশ্বনাথে সংঘর্ষের ঘটনায় আহত একজনের মৃত্যু, আটক ৩ মসজিদের মাইকে মারামারির ঘটনা ঘোষণা দেয়া যাবে না-এমপি তাহসিনা রুশদীর জয়পুরহাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি যশোর বিএনপি কার্যালয়ে সৌরবিদ্যুৎ, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত চাঁপাইনবাবগঞ্জের ​ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ভারতীয় ফেন্সিডিল জব্দ কোদাল হাতে নিজেই রাস্তা সংস্কার করেন আমু মেম্বার ধামইরহাটে হালিমা হত্যাকাণ্ডের ৪ আসামি গ্রেফতার থানচিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে পাঁচ দিনের দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা সিংগাইরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে মিলেমিশে থাকার আহ্বান খাদ্যমন্ত্রীর

ধামইরহাটে হালিমা হত্যাকাণ্ডের ৪ আসামি গ্রেফতার

Reporter Name / ১০ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

 

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে হালিমা নামের এক নারীকে হত্যার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

২০ অক্টোবর (মঙ্গলবার) ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের ছিলিমপুর মৌজার তালবোনা এলাকায় মৃত আলিমুদ্দীনের তালাকপ্রাপ্ত ও নিঃসন্তান মেয়ে হালিমা বেগম (৫৫) এর মরদেহ উদ্ধার করা হয়। তিনি পিতার উত্তরাধিকার সূত্রে পাওয়া ৩ শতক জমিতে ভাই মজনুর ঘরের পাশে টিনের ছাউনি দিয়ে বসবাস করতেন। গরু-ছাগল পালন ও অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

মরদেহ উদ্ধারের পর ওইদিনই ধামইরহাট থানায় হত্যা মামলা রুজু করা হয়। মামলার পর নওগাঁ পুলিশ সুপার তারিকুল ইসলামের তত্ত্বাবধানে পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল আলম এবং ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমানের নেতৃত্বে বিশেষ তদন্ত টিম গঠন করা হয়।

স্থানীয়দের তথ্য বিশ্লেষণ করে এক ঘণ্টার মধ্যেই আলমপুর ইউনিয়নে অভিযান চালিয়ে প্রথমে নিহতের ছোট ভাই মজনুর রহমান (৬৬) ও তার স্ত্রী হোসনেরা (৪২) কে গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী হামিদুর রহমান (৫৫) ও মোসারফ হোসেন (৪৫), উভয়ের পিতা ইসমাইল, সাং- ছিলিমপুর, ধামইরহাটকে গ্রেফতার করা হয়।

আসামিদের তথ্য অনুযায়ী হত্যায় ব্যবহৃত রশি ও ওড়না জব্দ করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, অর্থের লোভে এবং মাদক কারবারে বাধা দেওয়ায় তাকে হত্যা করে বাড়ি থেকে ৩০০ গজ দূরে বাঁশঝাড়ের পাশে ধানক্ষেতে ফেলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd