হাফিজুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় ভাইয়ের মৎস্য ঘেরে বৈদ্যুতিক তার গোছানোর সময় অসাবধানতা বশত: বিদ্যুৎপৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ২১ নভেম্বর দুপুর ১২ টার দিকে উপজেলার কাশেমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই যুবকের নাম আব্দুল কুদ্দুস সরদার ( ২৫) তিনি উপজেলার নলতা ইউনিয়নের কাশেমপুর গ্রামের মৃত নজরুল সরদারের ছেলে। বাড়ির পাশে বড় ভাইয়ের মৎস্য ঘতৌেছরে কাজ করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ঘেরে কাজ করার সময় অসাবধানতাবশত তার গোছানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে ঢলে পড়েন। ওই সময় তাকে দ্রুত উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাবিবুল্লাহ বাহার তাকে মৃত্যু ঘোষণা করেন। খবর পাইয়া পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।