• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি কালীগঞ্জে মৎস্য ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরও ২২ জন ডেঙ্গু আক্রান্ত, হাসপাতালে ভর্তি ৮৭ শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শিবগঞ্জে এসআরবি-৫ এর অভিযানে ৩৪৫ পিস ইয়াবা,সহ গ্রেপ্তার ১ চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ শেরপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কক্সবাজারে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের জেলা কমিটি অনুমোদন ও আলোচনা সভা অনুষ্ঠিত ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে অভিভাবক সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

Reporter Name / ২৩ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

 

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় নেশাজাতীয় চকো ডিএক্স সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত সিরাপের আনুমানিক বাজারমূল্য ২৪ হাজার টাকা। শনিবার (২১ নভেম্বর) রাত ১২টা ২০ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার দুর্লভপুর ইউনিয়নের বোগলাউড়ি গ্রামে অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় নেশাজাতীয় চকো ডিএক্স সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত সিরাপ পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সীমান্ত এলাকায় সর্বদা নিয়োজিত রয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধসহ সব ধরনের মাদক ও অবৈধ চোরাচালান দমনে বিজিবি দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd