মোঃ আমজাদ হোসেন, জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের ক্ষেতলালে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ভ্যানসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৯ অক্টোবর) ভোরে উপজেলার বুড়াইল ফাজিল মাদ্রাসা সংলগ্ন সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ক্ষেতলাল উপজেলার মাঝিয়াস্তল গ্রামের আনিছুর রহমানের ছেলে আরিফুল ইসলাম ও একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মেহেদুল ইসলাম।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম জানান, আটককৃতদের কাছ থেকে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।