• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জামালপুর জেলা ডিবি পুলিশের বহরে নতুন মাইক্রোবাস, চাবি হস্তান্তর করলেন রেঞ্জ ডিআইজি ক্ষেতলালে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক পূর্বধলায় ১৩ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার প্রতিষ্ঠাতা গ্রেপ্তার ধামইরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় সিরাপ ও মদ জব্দ অসহায় মানুষের পাশে জুলকার নাঈম কবির, মানবতার সেবায় ‘বহরা ইউনিয়ন মানবিক টিম’ ১২০ সদস্য বিশিষ্ট এনসিপি’র আহবায়ক কমিটি অনুমোদন সভাপতি -সবুজ, সদস্য সচিব- রিজভী ​কাঁঠালিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য জামাল সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু বোঝাই ট্রাকসহ আটক-১ মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি

ধামইরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ

Reporter Name / ৮ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

ধামইরহাট নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায়, ছিন্নমূল ও গরীব সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে।

সোমবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের হলরুমে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। তিনি শুভেচ্ছা বক্তব্যে বলেন, “শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি বাঙালির আবহমান সাংস্কৃতিক, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য প্রতীক। এ উৎসব মানুষের মধ্যে শ্রদ্ধাবোধ, ভালোবাসা ও ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে দুর্গাপূজা হয়ে ওঠে আনন্দ, সৌহার্দ্য ও মিলন মেলা।”

তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন এবং পূজা মণ্ডপগুলোতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনছুর আলী, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদারসহ সকল সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd