• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মাদক কারবারিদের আতঙ্ক ডিবি ওসি গোলাম রসুল কাজল, রাণীশংকৈলে ৬১৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ নেত্রকোণায় জনস্বার্থে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট: বালু উত্তোলন, মাদক ও অবৈধ দখলের দায়ে ৬ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ২০ পরিবারের মাঝে ৬৮ লাখ টাকার চেক বিতরণ খুলনায় ‘ছেলেধরা’ সন্দেহে যুবককে গণপিটুনিতে হত্যার অভিযোগ বালাপাড়া দাখিল মাদ্রাসার সংস্কারে ২০ লাখ টাকা বরাদ্দ, সুশাসন প্রতিষ্ঠায় ঐক্যের আহ্বান শেরপুরে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ১৬ বছর ধরে বকেয়া ৫% বিলম্বজনিত পাওনা পরিশোধের দাবি: গ্রামীণফোন হাউসের সামনে সাবেক শ্রমিকদের শান্তিপূর্ণ সমাবেশ সুন্দরবনে নিষিদ্ধ সময়ে অবৈধ অনুপ্রবেশ, ডিঙি নৌকাসহ আটক ৪ খুলনা প্রেসক্লাব মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন

খুলনাকে পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়তে নগরবাসীর সহযোগিতা চাইলেন কেসিসি প্রশাসক

Reporter Name / ১৩ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

মো: আল-মাহফুজ শাওন, খুলনা:

ঐতিহ্য, সম্ভাবনা ও প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ খুলনা নগরীকে আরও পরিচ্ছন্ন, নিরাপদ, আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নগরবাসীর সম্মিলিত সহযোগিতা কামনা করেছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

নগরবাসীর উদ্দেশে দেওয়া এক বার্তায় তিনি বলেন, নাগরিকদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা, সড়ক ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, জলাবদ্ধতা নিরসন, পরিবেশ সংরক্ষণ এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে।

তিনি বলেন, একটি নগরীর উন্নয়ন শুধু প্রশাসন বা সিটি কর্পোরেশনের একার পক্ষে সম্ভব নয়। নগরকে সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তুলতে নাগরিকদের সচেতনতা, দায়িত্বশীল আচরণ এবং সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নজরুল ইসলাম মঞ্জু নগরবাসীকে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা, নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নাগরিক দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান। পাশাপাশি নগরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা ও সচেতন অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, খুলনা নগরীর উন্নয়ন ও সমৃদ্ধির সঙ্গে প্রতিটি নাগরিকের জীবনযাত্রার মান ওতপ্রোতভাবে জড়িত। তাই নাগরিক সেবা আরও কার্যকর করা এবং নগরবাসীর প্রত্যাশা পূরণে কেসিসির কার্যক্রমকে আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বার্তায় কেসিসি প্রশাসক বলেন, “খুলনা আমাদের, এর উন্নয়ন ও সমৃদ্ধির দায়িত্বও আমাদের সবার।” সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি আধুনিক, মানবিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সবশেষে খুলনা নগরীর প্রতিটি নাগরিকের সুখ, শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd