• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার লোহাগাড়া সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ফরম নিলেন ছরওয়ার আক্তার বিপুল জনসমর্থন নিয়ে চরম্বা ইউনিয়নে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল কবির লোহাগাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বরণ করলেন ইউএনও চাঁপাইনবাবগঞ্জে অগ্রণী সেচ প্রকল্পের মেন ক্যানেল ঝুঁকিতে, ২৫০০ পরিবারের ফসল নিয়ে শঙ্কা প্রতিষ্ঠার ৩১বছরেও হয়নি সোগুনা উচ্চ বিদ্যালয়ের ভবন, জরাজীর্ণ মাটির ঘরেই চলছে পাঠদান বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫-এর নির্বাচিত শিক্ষার্থীদের ক্রেস্ট, সম্মানী ও সনদ প্রদান মায়ার টানে বারবার ফিরে আসি জনতার মাঝে- জননেতা এমএ কাহার জগন্নাথপুরে দরপত্র/টেন্ডার বিজ্ঞপ্তির আহবান জগন্নাথপুরে চাঁদাবাজি মামলার ৪ আসামী জেল হাজতে

রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

Reporter Name / ৫৯ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

মোঃ রবিউল ইসলাম মিনাল, ​গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:

​পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৮ আগস্ট (মঙ্গলবার) রাজশাহী পুলিশ লাইন্স ড্রিল শেডে এ কর্মসূচির আয়োজন করা হয়।
​আগামী ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আশিক সাঈদ। রাজশাহী জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাঈমুল হাছানের সভাপতিত্ব ও সার্বিক সমন্বয়ে কর্মসূচিটি পরিচালিত হয়।
​প্রধান অতিথি তাঁর বক্তব্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বলেন, সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে আমাদের সকলকে নিজ নিজ অবস্থান থেকে চারা রোপণ ও পরিচর্যায় এগিয়ে আসতে হবে।
​অনুষ্ঠানে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে নানা প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পরবর্তীতে পুলিশ লাইন্স প্রাঙ্গণে ডিআইজি মোঃ আশিক সাঈদ ও তাঁর সহধর্মিণী পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) রাজশাহী রেঞ্জ উপদেষ্টা মিসেস শামীম আরা হক এবং পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান ও তাঁর সহধর্মিণী জেলা পুনাক সভানেত্রী মিসেস তাপসী রাবেয়া আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেন।
​এ সময় রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এ.টি.এম. মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আক্তারসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd