• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের শোভাযাত্রা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ইজিবাইক ছিনতাই মামলার মূলহোতা জনি গ্রেপ্তার ক্ষমতার দাপটে গভীর নলকূপ জবরদখল চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা নিয়ে মতবিনিময় করেন- প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ সিংড়ার চামরীতে বিশ্ব হাত ধোয়া দিবস ও জাতীয় স্যানিটেশন মাস উদযাপন প্রতিবাদী কবিতায় বিপ্লবের স্বর, সাহসী শব্দযোদ্ধার প্রতিচ্ছবি কবি আজাদুল হক আজাদ এর শুভ জন্মদিন নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ টঙ্গীতে কালবেলার সাংবাদিককে অপহরণ ও নির্যাতনের অভিযোগ, এক কোটি টাকা চাঁদা দাবি দুর্গাপুরে ১১০ বোতল এসকাফসহ নারী আটক, স্বামী পলাতক

সিংড়ার চামরীতে বিশ্ব হাত ধোয়া দিবস ও জাতীয় স্যানিটেশন মাস উদযাপন

Reporter Name / ১৯ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

ফয়সাল আহমেদ, সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের চক কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব হাত ধোয়া দিবস ও জাতীয় স্যানিটেশন মাস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, হাত ধোয়া প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ডার্ক)-এর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান (স্বপন)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চক কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লোকমান হাকিম।

প্রধান অতিথির বক্তব্যে মো. হাবিবুর রহমান (স্বপন) বলেন, সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। বিশেষ করে খাবার গ্রহণের আগে ও পরে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। শিশুদের ছোটবেলা থেকেই এ বিষয়ে সচেতন করতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মো. লোকমান হাকিম বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার শিক্ষা দেওয়া জরুরি। নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া এবং বিদ্যালয় ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে বিভিন্ন রোগের ঝুঁকি কমানো সম্ভব। এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শনের পাশাপাশি পরিচ্ছন্নতা, স্বাস্থ্য সুরক্ষা ও রোগ প্রতিরোধে সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে চামারী ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের বিএনপির সাবেক সভাপতি বকুল হোসেন, ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ডার্ক)-এর কমিউনিটি মোবিলাইজার মোছা. নাজিমা খাতুন ঝর্ণা, সিংড়া উপজেলার প্রজেক্ট অফিসার (মনিটরিং) মো. তৌহিদ রহমান এবং সাংবাদিকদ দৈনিক গণবার্তার সিংড়া উপজেলা প্রতিনিধি আশরাফুল সরদার উপস্থিত ছিলেন। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

আয়োজক সূত্রে জানা যায়, CLIMB, WaterAid ও Sweden-এর সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়িত হয়।

সবার প্রতি আহ্বান—সুস্থ থাকতে নিয়মিত সাবান দিয়ে হাত ধুই, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd