ব্যুরো প্রধান, ময়মনসিংহ:
জামালপুর পৌর শহরের চার রাস্তার মোড় ও পাঁচ রাস্তার মোড় এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে তিনটি মামলায় মোট ৬ হাজার ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
গত সোমবার (২ নভেম্বর ২০২৬) পরিচালিত এ অভিযানে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধকরণ-সংক্রান্ত বিধান লঙ্ঘনের দায়ে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫-এর ৫(১) ধারায় ব্যবস্থা নেওয়া হয়।
এ ছাড়া এলপিজি (LPG) সিলিন্ডার খুচরা বিক্রির ক্ষেত্রে মূল্যতালিকা প্রদর্শন না করা এবং কনফেকশনারিতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর যথাক্রমে ৩৮ ও ৪৩ ধারায় ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযানকালে এসব অপরাধে মোট তিনটি মামলা দায়ের করে ৬ হাজার ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন কাওছার।