• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
এক রাতে বিষে শেষ ১৮ বছরের স্বপ্ন, ৫-৬ লাখ টাকার মাছ নিধনে নিঃস্ব দম্পতি উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ রাখলে হবে না – এমপি লুনা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হেরোইন ও ১৯টি ককটেল উদ্ধার উপলক্ষে ৫৯ বিজিবির সংবাদ সম্মেলন ভাঙ্গুড়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ঝিকরগাছার তামান্নার স্বপ্নযাত্রায় সহমর্মিতার সঙ্গী প্রতিমন্ত্রী অমিত পাঁচবিবির উচাই জেরকা সিং স্কুল পরিদর্শন করেন সংসদ সদস্য আন্না মিঞ্জ সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন কানাইঘাট ও জকিগঞ্জে নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি)-এর যোগদান কটিয়াদীতে জমি নিয়ে দুই পরিবারের সংঘর্ষে একজন নিহত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হেরোইন ও ১৯টি ককটেল উদ্ধার উপলক্ষে ৫৯ বিজিবির সংবাদ সম্মেলন

Reporter Name / ২৪ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

 

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে যৌথ অভিযানে ৮৫ গ্রাম হেরোইন ও ১৯টি ককটেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। এ সময় আমিনুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার ধোবড়া গ্রামের একটি বাড়িতে এ অভিযান চালানো হয়।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সূত্রে জানা গেছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের উপ-অধিনায়কের নেতৃত্বে চকপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি ও পুলিশের একটি যৌথ টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় বাড়িটি থেকে ৮৫ গ্রাম হেরোইন ও ১৯টি ককটেল উদ্ধারসহ আমিনুল ইসলামকে আটক করা হয়।
এদিকে, গত এক বছরে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) আনুমানিক ১৩ কোটি ৮৭ লাখ ২৯ হাজার ৯৫৯ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানি পণ্য আটক করেছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল আমিন অপু এসব তথ্য জানান।
তিনি বলেন, বিজিবি মহাপরিচালকের ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—এই ভিশন বাস্তবায়নে রংপুর রিজিয়নের প্রতিটি সদস্য দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচার প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। একই সঙ্গে জ্বালানি ও ভোজ্যতেলের অবৈধ মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি এবং অবৈধ সীমান্ত পারাপার রোধেও প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, জনস্বার্থ এবং সীমান্তবর্তী এলাকার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে বিজিবি কাজ করে যাচ্ছে। আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির পাশাপাশি স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও সীমান্তবর্তী জনগণের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সীমান্ত সুরক্ষিত থাকলে দেশ সুরক্ষিত থাকবে এই প্রত্যয়ে সীমান্ত অপরাধমুক্ত, নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে বিজিবির সদস্যরা নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd