• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কালীগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের দুবলার চরে ৩ দিনব্যাপী রাস মেলা আজ থেকে শুরু কবিতাঃ মুখোশ – কলমেঃ সাহেলা সার্মিন ফুলবাড়ীতে জাতীয়তাবাদী প্রচার দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দিনাজপুরে প্রাকৃতিক দুর্যোগের কারণে আমন ধানের ক্ষতি, দুশ্চিন্তায় হাজারো কৃষক চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জে বিসিকের শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ফুলবাড়ীতে একসময় প্রাচীন জমিদারদের রাজত্ব, ধ্বংসের পথে নাওডাঙ্গা জমিদারবাড়ি ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ভারতীয় অলিভ ওয়েল জব্দ সুনামগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জে বিসিকের শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

Reporter Name / ২৫ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

 

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে পাঁচ দিনব্যাপী ‘শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স’ শুরু হয়েছে। রোববার (২২ নভেম্বর) বিসিক জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে এ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। প্রধান অতিথির বক্তব্যে তিনি জাতীয় অর্থনীতিতে CMSME খাতের গুরুত্ব তুলে ধরেন। এ সময় তিনি শিল্পনীতি-২০২২ এবং ক্ষুদ্র, কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (CMSME) উন্নয়নে বিসিক, বিটিআইসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ভূমিকা ও অবদান নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, নতুন উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ও মাঝারি শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের সহকারী মহাব্যবস্থাপক মোঃ সাজিদুল ইসলাম। তিনি বিসিকের বিভিন্ন কার্যক্রম, উদ্যোক্তা সৃষ্টি, শিল্প নিবন্ধন, আইআরসি ও ইআরসি সনদ প্রদান, শিল্পনগরীতে প্লট বরাদ্দ ও ব্যবস্থাপনা এবং ঋণ সহায়তা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিসিক জেলা কার্যালয়ের সম্প্রসারণ কর্মকর্তা ও শিল্পনগরী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাঃ আব্দুর রহিম। তিনি প্রশিক্ষণ কোর্সের উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরে বলেন, উদ্যোক্তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিসিক জেলা কার্যালয়ের সম্প্রসারণ কর্মকর্তা মোসা. আফরোজা খাতুন। আয়োজকরা আশা প্রকাশ করেন, পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি, বিদ্যমান উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি এবং দেশের শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd