• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চুনতিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে দৌড়ঝাঁপ; ‘ত্যাগীদের মূল্যায়নের’ আশ্বাস নেতাদের বিশ্ব ডাক দিবসে সিংগাইরে সাহরাইল ডাকঘরের বেহাল দশা, ঝুঁকিপূর্ণ টিনের ঘরে কার্যক্রম বান্দরবান-থানচি সড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা সরাইলের গর্ব – দেওয়ান মাহবুব আলী (কুতুব মিয়া): গরীবের নেতা, মুক্তিযুদ্ধের বীর সেনানী বিক্রয় প্রতিনিধিদের সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা করার দাবী লালমনিরহাটের আউলিয়ারহাট কাজী নিজামিয়া আলিম মাদরাসা ও হাতীবান্ধা শাহ গরীবুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয় জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন রাজধানীর শাহজাহানপুর থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিখোঁজ, থানায় জিডি নেকমরদে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন, মাদক-জুয়াসহ অপরাধ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পুলিশ সুপারের নিয়ামতপুরে বোরো ধানের ‘ঝুরা’ খড় বিক্রি করে লাভবান কৃষক গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, সাধারন সম্পাদক করিম মাহমুদ লিমন নির্বাচিত

ছেলের জন্য মায়ের সংগ্রাম

Reporter Name / ২৪ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

 

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: 

প্রচন্ড গরম কখনো আবার বৃষ্টিতে ভিজেই রাস্তার পাশে দাঁড়িয়ে নিজ হাতে চিকেন ফ্রাই ও বার্গার তৈরি করে বিক্রি করছেন সংগ্রামী মা জলি বেগম। জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের প্রাণকেন্দ্র পাঁচমাথা পৌর পার্কের সামনের রাস্তায় প্রতিদিন বিকাল থেকে রাত ১০’টা পর্যন্ত চলে তার এই ক্ষুদ্র ব্যবসা। তিনি তার মিনি চাইনিজ দোকানটির নাম দিয়েছে “বেস্ট কোয়ালিটি”।

জলির বাড়ি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের চড়া কেশবপুর গ্রামে। তিনি জানান, শুক্রবার ও শনিবার সরকারি অফিস বন্ধ থাকায় অন্য দিনের তুলনায় বেচাকেনা ভালো হয়। এই দোকানের অর্জিত অর্থ দিয়েই তিনি তার একমাত্র ছেলেকে বগুড়ায় কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে পড়াচ্ছেন।

সংগ্রামী জলি বেগম বলেন, “প্রতিদিন বিকাল থেকে রাত দশটা পর্যন্ত গরম, বৃষ্টি, রাস্তার পাশের ধুলাবালি উপেক্ষা করে এত কষ্ট করছি শুধু আমার একমাত্র আদরের বুকের মানিক ছেলেকে পড়ালেখা করে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে।” তার স্বামীও এ কাজে তাকে সহযোগিতা করেন।

জলি বেগমের “বেস্ট কোয়ালিটি” মিনি চাইনিজ রেস্টুরেন্টে চিকেন ফ্রাই খাচ্ছিলেন মোঃ ইফাত আল সানি। তিনি বলেন, “বেস্ট কোয়ালিটি দোকানের চিকেন ফ্রাই আকারেও বড়, খেতেও সুস্বাদু। মজার বিষয় হলো এখানে ৬০ টাকায় পাওয়া গেলেও তা চাইনিজ রেস্টুরেন্টে ১০০-১২০ টাকায় খেতে হয়। আধুনিক রেস্টুরেন্টের চেয়ে জলির মিনি রেস্টুরেন্টের চিকেন ফ্রাই ও বার্গার আকারেও বড় মানেও ভালো। প্রতিকূল পরিবেশে একজন উদ্যমী মা সন্তানকে বড় মানুষ করার এই সংগ্রামী লড়াই যেন বিফলে না যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd