• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চন্দনাইশে বিশেষ অভিযানে ৩ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ঠাকুরগাঁও জেলা ট্রাফিক অফিস পরিদর্শন করলেন পুলিশ সুপার বেলাল হোসেন কানাডায় গত মাসে ৬৮,০০০ চাকরি হারিয়েছে বলে জানিয়েছে পরিসংখ্যান কানাডার প্রতিবেদন হরিপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে নারীর মৃত্যু, দাফনের অনুমতি দিল পুলিশ চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ ​খুলনার চার উপজেলায় যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান: মাদকমুক্ত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় পুলিশ সুপারের থানার পুলিশ সদস্যদের অপরাধ প্রতিরোধে বিশেষ নির্দেশনা দিলেন পুলিশ সুপার ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ মামলায় জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক এম বাদল খন্দকারের পিতা মরহুম এম নাজিম উদ্দীনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল বিশ্বনাথ সরকারি কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক আবুল কাশেম

নেকমরদে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন, মাদক-জুয়াসহ অপরাধ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পুলিশ সুপারের

Reporter Name / ৫০ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

 

মোঃ আকতারুল ইসলাম আক্তার
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ২ নম্বর নেকমরদ ইউনিয়নের ৫ নম্বর বিটের বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করেছেন জেলা পুলিশ সুপার মো. বেলাল হোসেন। এ সময় মাদক, জুয়া, বাল্যবিবাহ, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় নেকমরদ আলীমুদ্দীন সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, বিট পুলিশিংয়ের মূল লক্ষ্য হলো জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়া এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সুসম্পর্ক গড়ে তোলা। এর মাধ্যমে এলাকার অপরাধপ্রবণতা চিহ্নিত করা, অপরাধ প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের সমস্যা ও অভিযোগ সমাধানে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

তিনি আরও বলেন, মাদক, জুয়া, বাল্যবিবাহ, ইভটিজিং, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। অপরাধ ও অপরাধীদের বিষয়ে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

পুলিশ সুপার উল্লেখ করেন, ঠাকুরগাঁও জেলা পুলিশ মাদক ও জুয়ার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। অপরাধ দমন, প্রতিরোধ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে পুলিশের যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোদাদাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জুয়েল রানা, পিপিএম-সেবা এবং রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ মো. আমানুল্লাহ আল বারী।

এ ছাড়া উপস্থিত ছিলেন রাণীশংকৈল থানার পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নূরনবী, সাধারণ সম্পাদক আল্লামা আল বিন নূর আলিফ, নেকমরদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. আবুল হোসেন, নেকমরদ আইডিয়াল স্কুলের অধ্যক্ষ ও ঠাকুরগাঁও জেলা জামায়াতের নেতা শাহজালাল জুয়েল, নেকমরদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তানজিমুল ইসলাম, নেকমরদ প্রেসক্লাবের সভাপতি মো. আকতারুল ইসলাম আক্তার, রাণীশংকৈল থানার সেকেন্ড অফিসার এসআই রহমাতুল্লাহ রনি, নেকমরদ ইউনিয়ন বিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই সাধন চন্দ্র রায় এবং এএসআই মাহবুবুল মোর্শেদ।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সমাবেশের শেষ পর্যায়ে পুলিশ সুপার অপরাধমুক্ত সমাজ গঠন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। পাশাপাশি কোনো অপরাধের তথ্য পাওয়া গেলে নিকটস্থ থানা বা সংশ্লিষ্ট বিট পুলিশ কর্মকর্তাকে জানিয়ে পুলিশকে সহযোগিতা করার অনুরোধ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd