• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
  • [gtranslate]

জগন্নাথপুরে একজন প্রবীণ উস্তাদের শেষ বিদায়

Reporter Name / ৯০ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

 

রাসেল আহমদ, স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৬ নং রানীগঞ্জ ইউনিয়ন এর অন্তর্ভুক্ত কুবাজপুর গ্রামের বিশিষ্ট আলেমে দ্বীন ও কুবাজপুর দারুল উলুৃম হাফিজিয়া মাদ্রাসার সাবেক শিক্ষক ও শত শত ছাত্র ছাত্রীর উস্তাদ মাওলানা আব্দুর রব সাহেব ১৩ এপ্রিল সোমবার রাত ৭.৩০ মিনিটের সময় সিলেট একটি হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। পরিবারসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। তাদের মৃত্যুতে সাবেক ছাত্র ছাত্রী সহ দেশ বিদেশের অসংখ্য বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ শোক প্রকাশ করেন। ১৪ এপ্রিল ২০২৬ মঙ্গলবার বাদ যোহর তাদের কর্ম জীবন প্রতিষ্ঠান কুবাজপুর দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা মাঠে জানাযা শেষে কুবাজপুর কবর স্থানে দাপন করা হয়।এতে উপস্থিত ছিলেন মাওঃ হাফিজ ফখরুল ইসলাম মুহতামিম সৈয়দপুর টাইটেল মাদ্রাসা, মাওঃ মাছরুর আহমদ কাশেমী সৈয়দপুর, আশিকুর রহমান মুহতামিম পইলভাগ মাদ্রাসা, মোঃ জুনু মিয়া, শহিদুল ইসলাম রানা সাবেক চেয়ারম্যান ৬ নং রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ,আবদুল মুকিত সাবেক মেম্বার ৮নং ওয়ার্ড রানীগঞ্জ ইউনিয়ন, আবদুল জলিল বর্তমান মেম্বার ৯ নং ওয়ার্ড রানীগঞ্জ ইউনিয়ন,মাওঃ গিয়াস উদ্দিন নির্বাহী মুহতামিম কুবাজপুর দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা, মাওঃ ময়নুল ইসলাম সাবেক নাজিম কুবাজপুর দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা, মাসুম আহমদ সাবেক সাধারণ সম্পাদক কুবাজপুর দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ, হাফিজ সুজা আহমদ চৌধুরী, মাওঃ জয়নুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী মাওঃ জহিরুল ইসলাম,ডাঃ আশরাফ আলী, সাংবাদিক রিয়াজ রহমান, সাংবাদিক আল আমিন, মোঃ জুয়েল মিয়া দলীল লেখক, শিবগন্জ বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী ক্বারী আব্দুল বাছিত সুমন,কবি ও লেখক মাওঃ শামছুল ইসলাম সুহেব শিক্ষক কুবাজপুর আলিয়া মাদ্রাসা, মাওঃ হাফিজ আক্তারুজ্জামান রিয়াদ,হাফিজ আবু তাহের পরিচালক হযরত ফাতিমা রাঃ একাডেমি কুবাজপুর, প্রমুখ। শত শত মুসলিম তাওহীদী জনতা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd