• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
  • [gtranslate]

জগন্নাথপুরে জমজ দুই ভাইয়ের অনন্য সাফল্য, ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন

Reporter Name / ৭১ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় একসঙ্গে ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে দৃষ্টান্ত স্থাপন করেছে জমজ দুই ভাই। তাদের এই অসাধারণ সাফল্যে পরিবার, বিদ্যালয়, আত্মীয়-স্বজন এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। একই পরিবারের দুই সন্তান একসঙ্গে এমন কৃতিত্ব অর্জন করায় বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
জানা যায়, উপজেলা সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ১০৫ নং পীরেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘ দিন ধরে শিক্ষার্থী ভাল পাঠদান করে আসছে। বিভিন্ন সময় উপজেলা পর্যায়ে তারা পুরস্কার অর্জন করে। সম্প্রতি প্রকাশিত বৃত্তি পরীক্ষার ফলাফলে জমজ দুই ভাই কৃতিত্বের সঙ্গে ট্যালেন্টপুল বৃত্তি লাভ করেছে। ছোটবেলা থেকেই তারা পড়ালেখায় অত্যন্ত মনোযোগী, নিয়মিত ও পরিশ্রমী ছিল। বিদ্যালয়ের প্রতিটি পরীক্ষায় তারা ধারাবাহিকভাবে ভালো ফলাফল করে আসছিল। তাদের এই ধারাবাহিক প্রচেষ্টার ফলেই তারা কাঙ্ক্ষিত সাফল্যের মুখ দেখেছে। এই জমজ সন্তানের পিতা বাবুল মিয়া পীরেরগাঁও দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক।
জমজ সন্তানের বাবা বাবুল মিয়া বলেন, সন্তানদের সাফল্যে অত্যন্ত আনন্দিত হয়েছি। নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা ও সময়ের সঠিক ব্যবহারে গুরুত্ব দেওয়ার কারণেই তারা এই ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে বলে তিনি জানান। ভবিষ্যতেও সন্তানরা যেন আরও বড় সাফল্য অর্জন করতে পারে, সে জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
এই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাজেদা বেগম বলেন, দুই ভাই শুধু লেখাপড়ায় নয়, শৃঙ্খলা, ভদ্রতা ও সহপাঠীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণের জন্যও সবার কাছে প্রশংসিত। বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের এই অর্জনকে প্রতিষ্ঠানের জন্য গর্বের। তিনি আরো বলেন, তাদের এ সাফল্য আগামী দিনে অন্যান্য শিক্ষার্থীদের আরও মনোযোগী ও অধ্যবসায়ী হতে উৎসাহিত করবে।
এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীরেন্দ্র কুমার বৈদ্য বলেন, জমজ দুই ভাইয়ের ট্যালেন্টপুল বৃত্তি অর্জনের খবরে আমাদের বিদ্যালয়ে আনন্দের জোয়ার বইছে, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী অভিনন্দন জানিয়েছেন। এই অর্জন শুধু একটি পরিবারের নয়, পুরো জগন্নাথপুরের জন্যই গর্বের। তাদের এই সাফল্য এলাকার অন্যান্য শিক্ষার্থীদেরও পড়াশোনায় আরও মনোযোগী হতে অনুপ্রাণিত করবে। মেধার যথাযথ বিকাশে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জমজ দুই ভাইয়ের এই অর্জন সেই সহযোগিতারই একটি উজ্জ্বল উদাহরণ। ভবিষ্যতে তারা উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও জাতির সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা আমাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd