লোহাগাড়া প্রতিনিধি:
লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির অন্যতম সদস্য, রাজপথের পরীক্ষিত সৈনিক, আমাদের সকলের প্রিয় জননেতা এস.এম. ছলিম উদ্দিন প্রকাশ খোকন চৌধুরীকে নিয়ে যে গভীর ষড়যন্ত্র চলছে, লোহাগাড়ার তৃণমূল তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।
আমরা স্পষ্ট করে বলতে চাই, খোকন চৌধুরী কোনো পকেট কমিটির নেতা নন, কোনো হাইব্রিড নেতা নন। তিনি লোহাগাড়ার প্রতিটি ইউনিয়ন, প্রতিটি ওয়ার্ডের কর্মীর নাম ধরে চেনেন। বিগত ফ্যাসিবাদী সময়ে যখন অনেকেই ঘরে ঢুকে গিয়েছিলেন, তখন এই খোকন চৌধুরী মামলা-হামলা, জেল-জুলুম উপেক্ষা করে তৃণমূলকে আগলে রেখেছিলেন।
বন্যা বলেন, দুর্যোগ বলেন, কর্মীর বিপদ বলেন – সবার আগে যাকে পাশে পাওয়া যায়, তার নাম খোকন চৌধুরী। তারেক রহমানের নির্দেশ বাস্তবায়ন করতে তিনি কখনো পিছু হটেননি।
এসএম সাইমুন বলেন- যারা আজ আড়ালে বসে ষড়যন্ত্র করছেন, তাদের উদ্দেশ্যে বলি – আপনাদের রাজনীতি ফেসবুকে, আর খোকন চৌধুরীর রাজনীতি লোহাগাড়ার রাজপথে, মানুষের হৃদয়ে।
তিনি আরো বলেন মনে রাখবেন,
লোহাগাড়ার তৃণমূল নেতাকে কাগজে-কলমে বাদ দিতে পারবেন, কিন্তু কর্মীদের হৃদয় থেকে মুছতে পারবেন না।
ষড়যন্ত্র করে তৃণমূলের ভালোবাসা কেড়ে নেওয়া যায় না।