• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জোহরা খাতুন শিশু বিদ্যানিকেতনের প্লে শ্রেণির ভর্তি পরীক্ষার প্রস্তুতিমূলক সম্পূর্ণ ফ্রি প্রশিক্ষণ–২০২৬ হ্যান্ডরাইটিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক ও শপথ অনুষ্ঠিত শিক্ষার্থীদের মোবাইল আসক্তি রোধে পূর্বধলায় পুলিশের সচেতনতামূলক সমাবেশ ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুভ উদ্বোধন A Wing Without a Sky ড. আব্দুল মঈন খান মন্ত্রী হওয়ায় শিলমান্দীতে আলোচনা ও দোয়া অনুষ্ঠান বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপ কর্তৃক দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান হোসেনপুরে বরের গাড়ি থেকে কনে ছিনিয়ে নেওয়ার অভিযোগ পূর্বধলায় নারী ও প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে কাজ করছে ‘হারাধন প্রতিবন্ধী মহিলা উন্নয়ন সমিতি’ ডোমারে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে প্রকৌশলী শাহরীন ইসলাম তুহিনের মতবিনিময় সভা

জোহরা খাতুন শিশু বিদ্যানিকেতনের প্লে শ্রেণির ভর্তি পরীক্ষার প্রস্তুতিমূলক সম্পূর্ণ ফ্রি প্রশিক্ষণ–২০২৬

Reporter Name / ১৩ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

খুলনা প্রতিনিধি:
শিক্ষাই হোক শিশুর পথচলার পাথেয়
“আজকের শিশু, আগামী দিনের ভবিষ্যৎ” এই প্রত্যয়কে সামনে রেখে শিশুদের স্বপ্নপূরণের পথকে আরও সহজ ও সুন্দর করার লক্ষ্যে খুলনা আর্ট একাডেমির উদ্যোগে শুরু হয়েছে জোহরা খাতুন শিশু বিদ্যানিকেতনের প্লে শ্রেণির ভর্তি পরীক্ষা–২০২৬ উপলক্ষে সম্পূর্ণ ফ্রি ভর্তি প্রস্তুতিমূলক প্রশিক্ষণ কার্যক্রম। গত ৩০ আগস্ট ২০২৬, রবিবার সকাল ১০টা থেকে শুরু হয় এ কার্যক্রমের ১১তম ব্যাচের ক্লাস। এদিনের শিশু শিক্ষার্থী ছিলেন আমাতুর রহমান আইজা। এ সময় উপস্থিত ছিলেন চারুকলা ভর্তি কোচিংয়ের ১৭তম ব্যাচের শিক্ষার্থী তৃষা ও তাঁর অভিভাবক। শিশুদের জন্য এই ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগের পেছনে রয়েছে একটি আবেগঘন ইতিহাস। ২০১৫ সালে খুলনা আর্ট একাডেমির কয়েকজন শিক্ষার্থীকে চিরদিনের জন্য হারানোর পর তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং কোমলমতি শিশুদের জন্য কিছু করার প্রত্যয় থেকে চিত্রশিল্পী মিলন বিশ্বাস এই সম্পূর্ণ ফ্রি প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেন। সেই থেকে ধারাবাহিকভাবে দীর্ঘদিন ধরে এ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। প্রতি রবিবার সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত সপ্তাহে একটি করে ক্লাস অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ কার্যক্রম। শিশুর মেধা যাচাই করার জন্য ভাইবা নেওয়া হয় ভর্তি পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি শিশুদের ছবি আঁকার প্রশিক্ষণও প্রদান করা হবে, যাতে শিক্ষার সঙ্গে সৃজনশীলতার বিকাশও ঘটে। শিশুদের ভর্তি পরীক্ষায় ১০০% সফলতার অঙ্গীকার নিয়ে আন্তরিকতা, যত্ন ও ভালোবাসার সঙ্গে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস। প্লে শ্রেণির ভর্তি পরীক্ষার প্রস্তুতিমূলক এই কার্যক্রমটি ইতোমধ্যে ১১ বছর ধরে চলমান রয়েছে। খুলনা শহরের অন্যতম পরিচিত এই বিদ্যালয়ে ভর্তি হওয়ার প্রতিযোগিতা কতটা কঠিন, তা অনেকেরই জানা। দীর্ঘ ১৭ বছরের অভিজ্ঞতায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি শিক্ষার্থীদের নিয়ে কাজ করার পাশাপাশি শিশুদের ভর্তি পরীক্ষার প্রস্তুতিকে আরও বেশি চ্যালেঞ্জিং মনে করেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস। কারণ, একটি ছোট্ট শিশুর জন্য ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুধু পড়াশোনার বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে তার আত্মবিশ্বাস, মানসিক প্রস্তুতি, সৃজনশীলতা এবং ভবিষ্যতের স্বপ্ন।
তাই শিশুর স্বপ্নপূরণের এই পথচলায় শিক্ষা, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস হোক আমাদের সবার সঙ্গী। কোমলমতি শিশুদের সুন্দর ভবিষ্যৎ ও সফলতার জন্য সবার কাছে আন্তরিক শুভকামনা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd