• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চুনতিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে দৌড়ঝাঁপ; ‘ত্যাগীদের মূল্যায়নের’ আশ্বাস নেতাদের বিশ্ব ডাক দিবসে সিংগাইরে সাহরাইল ডাকঘরের বেহাল দশা, ঝুঁকিপূর্ণ টিনের ঘরে কার্যক্রম বান্দরবান-থানচি সড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা সরাইলের গর্ব – দেওয়ান মাহবুব আলী (কুতুব মিয়া): গরীবের নেতা, মুক্তিযুদ্ধের বীর সেনানী বিক্রয় প্রতিনিধিদের সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা করার দাবী লালমনিরহাটের আউলিয়ারহাট কাজী নিজামিয়া আলিম মাদরাসা ও হাতীবান্ধা শাহ গরীবুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয় জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন রাজধানীর শাহজাহানপুর থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিখোঁজ, থানায় জিডি নেকমরদে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন, মাদক-জুয়াসহ অপরাধ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পুলিশ সুপারের নিয়ামতপুরে বোরো ধানের ‘ঝুরা’ খড় বিক্রি করে লাভবান কৃষক গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, সাধারন সম্পাদক করিম মাহমুদ লিমন নির্বাচিত

ঠাকুরগাঁও ডিবি সদস্যদের পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের

Reporter Name / ২৭ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

 

মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ের বার্ষিক পরিদর্শন করেছেন ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখায় উপস্থিত হলে পুলিশ সুপারকে আনুষ্ঠানিকভাবে সালামি ও শুভেচ্ছা জানান ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম গোলাম রসুল।

পরিদর্শনকালে পুলিশ সুপার ডিবির সার্বিক কার্যক্রম, ঠাকুরগাঁও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দায়িত্ব পালনের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি ডিবির বিভিন্ন রেজিস্টার ও নথিপত্র পরিদর্শন ও পর্যালোচনা করেন।

পরে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখায় কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন পুলিশ সুপার। মতবিনিময়কালে তিনি সদস্যদের বিভিন্ন সমস্যা, অসুবিধা ও কর্মপরিবেশ সম্পর্কে অবগত হন। উত্থাপিত বিষয়গুলো বিধি মোতাবেক পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

পুলিশ সুপার ঠাকুরগাঁও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ডিবিতে কর্মরত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, দক্ষতা, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

পরিদর্শন শেষে পুলিশ সুপার পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোদাদাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আলমগীর রহমান, ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এটিএম গোলাম রসুলসহ ডিবিতে কর্মরত অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd