• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সাইবার মামলার আসামি হেলাল ঠাকুরগাঁও ডিবির জালে, রয়েছে ৫ মাদক মামলা রামপালে ৫২ পরিবারের শিশু পুনরায় বিদ্যালয়মুখী, নেপথ্যে ওয়ার্ল্ড ভিশনের বিকল্প আয়ের সুযোগ ও সুনিবিড় পর্যবেক্ষণ ঠাকুরগাঁওয়ে ১৩৯ নারী উপকারভোগীর ইউপিজি গ্র্যাজুয়েশন সম্পন্ন নিয়ামতপুরে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ফলাফল শূন্য ডিমলায় ১০ শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৫ জোড়া বেঞ্চ বিতরণ বটিয়াঘাটায় যুবদল নেতা লিটনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা নিয়ামতপুরে এনার্জি ড্রিংকের বোতলে রাখা কীটনাশক খেয়ে হাসপাতালে শিশু, তথ্য চাওয়ায় উত্তেজিত প্রধান শিক্ষক ভালো কাজের প্রলোভনে সৌদি গিয়ে অমানবিক নির্যাতনের শিকার মৌলভীবাজারের নারী প্রবাসী, দেশে ফেরার আকুতি শান্তিপুর উচ্চ বিদ্যালয়ে ৮৩ শিক্ষার্থীর মধ্যে ৮১ জন কৃতকার্য উপজেলায় আবারো ফলাফলে ১ম এসএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জনে আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুল

ডিমলায় ১০ শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৫ জোড়া বেঞ্চ বিতরণ

Reporter Name / ১২ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোর্টার, নীলফামারী:

নীলফামারীর ডিমলা উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর অর্থায়নে বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে উঁচু-নিচু বেঞ্চ সরবরাহ ও বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) ডিমলা উপজেডিমলায়লা প্রশাসনের আয়োজনে বেঞ্চ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য আব্দুস সাত্তার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান, জেলা বিএনপির উপদেষ্টা রইসুল আলম চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মজিবুর রহমান, সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল, সহকারী সেক্রেটারি আনোয়ার ইসলাম লেবু, ওহায়েদুজ্জামান বাবুল এবং ৩ নম্বর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মিনালুজ্জামান মিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে উঁচু-নিচু বেঞ্চ হস্তান্তর করা হয়। বেঞ্চ পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—খারিশা চাপানি আইনুল হক ফাজিল মাদ্রাসা, সুন্দরখাতা শফিকুল গনি স্বপ্ন ফাজিল ডিগ্রি মাদ্রাসা, কে.ডি. আলিম মাদ্রাসা, সৈয়দ উচ্চ বিদ্যালয়, সাইফুন সাইড উচ্চ বিদ্যালয়, বারবিশা দাখিল মাদ্রাসা, দোহলপাড়া আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, গয়াবাড়ী স্কুল অ্যান্ড কলেজ, ডিমলা আদর্শ উচ্চ বিদ্যালয় এবং সম্মিলিত বন্দর খড়িবাড়ী দাখিল মাদ্রাসা।
অনুষ্ঠানে মোট ৯৫ জোড়া বেঞ্চ বিতরণ করা হয়।
শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় আসবাবপত্র সরবরাহের ফলে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের বসার সুবিধা বাড়বে এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd