• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নেত্রকোনার পাহাড়ে শুষ্ক মৌসুমে পানি নেই, বর্ষায় নিরাপদ পানির সংকট, সারা বছর পানির কষ্টে সীমান্তবর্তী পাহাড়ি এলাকার মানুষ কটিয়াদীতে মিড ডে মিলে শিক্ষার্থীদের পচাঁ ও দুর্গন্ধযুক্ত খাবার সরবরাহ পাঁচবিবির মোলানে বিনামূল্যে চক্ষু শিবির সিংগাইর পৌর যুবদলের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে কর্মসূচির উদ্বোধন উচ্চতর ডিগ্রির স্বপ্নে কানাডার পথে মেধাবী তাহমিদ চেয়ারম্যান প্রার্থী রেজাউল হকের সমর্থনে সুবিদপুর ব্রাহ্মণগাঁওয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপে মেডিকেল টিমের দায়িত্বে রেড ক্রিসেন্ট জবির ড্রয়িং এন্ড পেইন্টিং বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিশ্বনাথে নিষিদ্ধ আ’লীগ-ছাত্রলীগের ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে ছাত্রদল নেতা বকুলের মামলা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জে পুলিশ সুপারের মতবিনিময় সভা

ডিমলা রাগবি মেন্স সেভেন্স কাপ ফাইনালে বুড়িমারি ব্লাস্টার্সের জয়

Reporter Name / ৭০৭ Time View
Update : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

 

মো: রায়হান পারভেজ নয়ন
ডিমলা  (নীলফামারী)  প্রতিনিধি

তারুণ্যের উৎসবকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীর ডিমলায় অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী ডিমলা রাগবি মেন্স সেভেন্স কাপ ২০২৫। বাংলাদেশ রাগবি ইউনিয়ন ফেডারেশনের সার্বিক তত্ত্বাবধানে এবং ডিমলা রাগবি ক্লাবের আয়োজনে উপজেলার মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই রাগবি কার্নিভালে ৮টি দল অংশ নেয়।
টুর্নামেন্ট উপলক্ষে ২৬-২৭ সেপ্টেম্বর ৮০ জন খেলোয়াড়কে নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। ফাইনালে মুখোমুখি হয় বুড়িমারি ব্লাস্টার্স ও নীলফামারী বুলস। রোমাঞ্চকর খেলায় বুড়িমারি ব্লাস্টার্স ১৫–০ পয়েন্টে নীলফামারী বুলসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব অধ্যাপক রইছুল আলম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রাগবি ফেডারেশনের সহ-সভাপতি আবু মোহাম্মদ সাজ্জাদ, সাধারণ সম্পাদক মো. আকতার উজ জামান এবং জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাশেমসহ স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্বরা।

এছাড়াও খেলা দেখতে সাধারণ মানুষের মধ্যে অনেক আগ্রহ ও উৎসব ও উদ্দীপনা দেখা যায় এবং বলেন এভাবে প্রতিনিয়ত সুন্দর সুন্দর খেলা আয়োজন করলে তা সমাজ ও দেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd