• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কবিতাঃ যাত্রাপথে আতঙ্ক রংপুরে নিউ জুম্মাপাড়া পাকার মাথা ব্যবসায়ী কমিটির নবগঠিত কমিটি গঠন ​শুভ দাস হত্যা মামলা: পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার, মূল রহস্য উন্মোচন অসুস্থ চাঁদপুর জেলা অটো চালক দলের সাধারণ সম্পাদককে দেখতে হাসপাতালে আফজাল হোসেন খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী সপ্তসী রায় জন্মাষ্টমীর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সাফল্য অর্জন নিয়ামতপুরে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এফএলএন কার্যক্রম দেখলেন অধিদপ্তরের কর্মকর্তা বৃদ্ধ স্ত্রীকে কোলে নিয়ে খাবারের আকুতি, ফেসবুকের ভিডিও দেখে পাশে দাঁড়াল শেরপুর জেলা প্রশাসন হামার বাড়ি ঠাকুরগাঁও সিংগাইরে কচুরিপানা থেকে অজ্ঞাত এক কিশোরের লাশ উদ্ধার সীরতুন্নবী মাহফিলের ১৬তম দিবসে বক্তারা রাসুল (সা.) সুন্নাহ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিহিত

ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন স্বজন

Reporter Name / ২১ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার ২০২৬ সালের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. নূর-এ-শাহাদৎ স্বজন। একই সঙ্গে সংস্থার সভাপতি, সহ-সভাপতি, সম্পাদকমণ্ডলী, কোষাধ্যক্ষ ও সদস্যসহ ৩১টি পদে নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থা নির্বাচন-২০২৬-এর রিটার্নিং অফিসার ও জেলা ক্রীড়া কর্মকর্তা মো. ইয়ামিন হোসেন বিষয়টি নিশ্চিত করেন এবং নির্বাচিতদের তালিকা প্রকাশ করেন গত ৬ সেপ্টেম্বর রোববার।

তালিকা অনুযায়ী, পদাধিকারবলে জেলা প্রশাসক সংস্থার সভাপতি এবং পুলিশ সুপার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সহ-সভাপতির দায়িত্বে থাকবেন। এছাড়া মো. ফারুক হোসেন, আবু দাউদ শামসুজ্জোহা চৌধুরী, আশরাফুল ইসলাম ও মো. শরিফুল ইসলাম শরিফ সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. নূর-এ-শাহাদৎ স্বজন। সহ-সাধারণ সম্পাদক পদে মো. মাহাবুব হোসেন, যুগ্ম সম্পাদক পদে মো. লুৎফর রহমান ও মো. আতাউর রহমান এবং কোষাধ্যক্ষ পদে মো. ফারুক হোসেন নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া সদস্য পদে মির্জা ফয়সল আমীন, সৈয়দ মমিনুল হক, মো. মাজেদ জাহাঙ্গীর, মো. মনোয়ার হোসেন, আবু ইয়াছিন মো. মাসুদ রানা, মো. আনিছুর রহমান, মো. মেহেদী হাসান, মো. আহমেদুর রহমান, মো. রাশেদ ইকবাল, মো. সাকেরউল্লাহ, মো. মিজানুর রহমান, দেবজ্যোতি গুহ ঠাকুরতা, মো. কায়েস, মো. আরাফাত আলী, মুহাঃ মহেবুল্লাহ আবু নুর চৌধুরী, মো. নুরে আলম সিদ্দিকী, আঞ্জুমান আরা পারভীন ও আজিজা আখতার জাহান নির্বাচিত হয়েছেন।

এছাড়া পদাধিকারবলে জেলা ক্রীড়া কর্মকর্তা সংস্থার সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। তালিকায় থাকা সব নির্বাচিত প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নতুন কমিটি দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের ক্রীড়াঙ্গনে নতুন গতি সঞ্চার হবে বলে প্রত্যাশা করছেন ক্রীড়াপ্রেমীরা। বিশেষ করে সাধারণ সম্পাদক হিসেবে মো. নূর-এ-শাহাদৎ স্বজনের নেতৃত্বে জেলার ক্রীড়াক্ষেত্রে নতুন প্রতিভা অন্বেষণ, খেলাধুলার পরিবেশ উন্নয়ন এবং বিভিন্ন খেলায় তরুণদের সম্পৃক্ততা আরও বাড়বে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd