• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিংগাইরে প্রাইভেটকারের চাপায় বৃদ্ধা নিহত সিলেটের বিশ্বনাথে ‘প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন’র পক্ষ থেকে অর্থ বিতরণ নীলফামারীতে আইবিডব্লিউএফ-এর ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত কৃষক হত্যা মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের ব্যক্তিগত সহকারী তরিকুল ইসলাম গ্রেপ্তার সিংড়ায় চার বছরের ব্যবধানে বজ্রপাতে প্রাণ গেল একই পরিবারের ২ ছেলের জগন্নাথপুরে বিয়ের ৩ মাসের মাথায় লন্ডন প্রবাসীর নববধুর আত্মহত্যা পূর্বধলার দুই প্রতিষ্ঠানে উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন, শিক্ষাবান্ধব পরিবেশ গড়ার অঙ্গীকার এমপির ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও মা-শিশু স্বাস্থ্য প্রশিক্ষণের সনদ বিতরণ রানীশংকৈলের রামরাই পার্কে চলছে অশ্লীল কার্যকলাপ পূর্বধলায় অটোরিকশার ধাক্কায় শিশুর করুণ মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও মা-শিশু স্বাস্থ্য প্রশিক্ষণের সনদ বিতরণ

Reporter Name / ২৪ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

সিলেট প্রতিনিধি:

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মা ও শিশুর যত্নবান গর্ভকালীন সেবা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকেল ৫টায় সিলেট নজরুল একাডেমির হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে দেশ যুব সংগঠন, সিলেট।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইমজা, সিলেট এর সাধারণ সম্পাদক ও বেসরকারি টেলিভিশন এনটিভির সিনিয়র ক্যামেরা পার্সন আনিস রহমান বলেন, “প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ যুবশক্তি তৈরি করতে কাজ করছে দেশ যুব সংগঠন। সরকারের যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় সংগঠনটি মানব সেবায় কাজ করছে। দীর্ঘদিন ধরে নেশামুক্ত সমাজ গঠন, যুব সমাজের দক্ষতা উন্নয়ন, সমাজ সচেতনতা, বৃক্ষরোপণ, সাংস্কৃতিক কর্মী সৃষ্টি ও উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখছে তারা। ছিনতাই, ধর্ষণ, ইভটিজিংসহ অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে প্রতিবাদী নাটক মঞ্চস্থ করে যুব সমাজকে সচেতন করছে দেশ যুব সংগঠন।”

প্রশিক্ষণ ও আলোচনা সভা
দেশ যুব সংগঠনের সভাপতি ও অভিনয়শিল্পী মো. কামাল এর সভাপতিত্বে এবং নারী উদ্যোক্তা রুনা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিবিসি নিউজ 24 বিডি এর সিলেট প্রতিনিধি, দৈনিক ঢাকার ডাক এর সিলেট ব্যুরো প্রধান ও সংগঠনের উপদেষ্টা সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়া।

প্রধান বক্তা ছিলেন সাপ্তাহিক আলোর অন্বেষণ পত্রিকার প্রধান সম্পাদক কবি সাজন আহমদ সাজু। এছাড়া বক্তব্য রাখেন নাট্যকার ও কবি সুয়েজ হোসেন এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক এইচ এম হাফিজ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রশিক্ষণার্থী রোকসানা, ফারজানা আক্তার রিয়া, মোশাররফ হোসেন, তনুশ্রী সেন মুন, পঙ্কজ, শান্ত, বন্যা, রায়হান, মিঠু ও উজ্জ্বল মালাকার।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন কাজিম আহমদ এবং গীতা পাঠ করেন সংগঠনের সদস্য ও ডান্স প্রশিক্ষক জ্যোতি বিশ্বাস তুষ্টি।

২০১২ সাল থেকে মানবসেবায় দেশ যুব
“দুটি হাত বাড়িয়ে দাও, এগিয়ে নিয়ে যায় দেশকে” – এই স্লোগানকে সামনে রেখে ২০১২ সাল থেকে করোনা মহামারী ও বন্যাসহ বিভিন্ন দুর্যোগে সিলেটের মানুষের পাশে থেকে কাজ করছে দেশ যুব সংগঠন।

সংগঠনটি সম্প্রতি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে জেলার শ্রেষ্ঠ যুব সংগঠন হিসেবে সম্মাননা পেয়েছে। একইসাথে সংগঠনের সভাপতি মো. কামাল যুব উন্নয়ন অধিদপ্তর, সিলেট কর্তৃক জেলার শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে ভূষিত হয়েছেন।

উল্লেখ্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিবন্ধিত দেশ যুব সংগঠনের নিবন্ধন নং: ০১২৫/২০২৩। সংগঠনটি বাল্যবিবাহ প্রতিরোধ, যৌতুক প্রথার বিরুদ্ধে সামাজিক আন্দোলন, স্বেচ্ছায় রক্তদান, অসহায় শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা এবং বিভিন্ন রোগ প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd