• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ডোমারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলন ও মাংসের দোকানে চারজনকে ১৪ হাজার টাকা জরিমানা সুনামগঞ্জ আইডিয়াল একাডেমিতে উৎসবমুখর পরিবেশে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ফুলবাড়ীতে রুহুল আমিন হত্যার ১৬ দিন গত হলেও দায়েরকৃত মামলার আসামিকে গ্রেফতার করছে না পুলিশ বড়পুকুরিয়ার কয়লাখনি এলাকায় কয়লার সঙ্গে পাথর বালু কালো মাটি মিশিয়ে রমরমা অবৈধ ব্যবসা চলছে ইএসডিওর নাগরিক পরিকল্পনা প্রণয়ন শীর্ষক তৃণমূল অ্যাডভোকেসি প্রশিক্ষণ অনুষ্ঠিত সুনামগঞ্জের সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার ওপরে বাংলাদেশি ও ভারতীয় অবৈধ মালামাল আটক গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, খোলা হলো জেলা কার্যালয়ের তালা সিংগাইরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতে ৪ লাখ টাকা জরিমানা জামালপুরে টিআরসি নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিনের পরীক্ষা সম্পন্ন নেত্রকোণায় ময়মনসিংহ রেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ডোমারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলন ও মাংসের দোকানে চারজনকে ১৪ হাজার টাকা জরিমানা

Reporter Name / ২ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

 

জুয়েল হক, উপজেলা প্রতিনিধি, ডোমার:

নীলফামারীর ডোমার উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন এবং মাংসের দোকানে মূল্য তালিকা না থাকা ও অপরিচ্ছন্নতার অভিযোগে চারজনকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্না রানী চন্দ। এ সময় ডোমার থানা পুলিশ অভিযানে সহযোগিতা করে।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রথমে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের নদীয়াপাড়া এলাকায় অভিযান চালানো হয়। সেখানে দীর্ঘদিন ধরে বালু উত্তোলনের অভিযোগে মৃত মমিন উদ্দিনের ছেলে মো. মজিরুল ইসলামকে (৬৫) ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর আওতায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই ঘটনায় ট্রাক্টরচালক ফজলু ইসলামের ছেলে মো. আবু সাঈদ হোসেনকে (২২) আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে পাঙ্গা মটুকপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহজালালের বিরুদ্ধে সরকারি কাজে সহযোগিতা না করে মব সৃষ্টির চেষ্টা এবং অনুমতি ছাড়া গোপনে ভিডিও ধারণের অভিযোগ ওঠে। উল্লেখ্য, জরিমানাপ্রাপ্ত মজিরুল ইসলাম ওই ইউপি সদস্যের বাবা।

পরে একই দিন বোরাগাড়ী ব্রিজ সংলগ্ন এলাকায় দুটি মাংসের দোকানে অভিযান পরিচালনা করা হয়। সেখানে মূল্য তালিকা না থাকা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার ঘাটতি পাওয়ায় কৃষি বিপণন আইনে পৃথকভাবে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্তরা হলেন— মটুকপুর এলাকার বাবুল হোসেনের ছেলে মিলন ইসলাম (৪০) এবং দক্ষিণ মটুকপুর এলাকার মৃত ইউনুস আলীর ছেলে হুমায়ুন কবির (৪৮)।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্না রানী চন্দ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে বালু উত্তোলনের তথ্য পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে সংশ্লিষ্টদের সতর্কতামূলকভাবে জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, মাংসের দোকানগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতার ঘাটতি ও মূল্য তালিকা না থাকায় জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd