• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় আবদুল মান্নান আলালের ‘ভাটি বাংলার বাউল’ গ্রন্থের মোড়ক উন্মোচন ঢাকার বিশিষ্ট শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সংবর্ধনা কটিয়াদীতে সাজাপ্রাপ্ত ও ১৮ মামলার আসামি সাজন ঘোষ গ্রেপ্তার ​গাজীপুরে মিনি ট্রাক ও অস্ত্রসহ ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার আরপিএমপি হারাগাছ থানার অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ডিমলায় মায়ের উপর অভিমানে বিষপানে স্কুলছাত্রের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, আইসিইউ চালু ও মেডিকেল কলেজ স্থাপনের বিষয়ে আলোচনা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার ১ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে (এসআরবি)’র অভিযানে বিদেশি মদসহ গ্রেপ্তার-১

ঢাকার বিশিষ্ট শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সংবর্ধনা

Reporter Name / ৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

 

সুনামগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা ও জেলার কৃতি সন্তান, ঢাকার বিশিষ্ট শিল্পপতি প্রদ্যুৎ কুমার তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় প্রদ্যুৎ কুমার তালুকদার শহরের নতুনপাড়াস্থ জেলা পূজা উদযাপন পরিষদের কার্যালয়ে এলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাস, সাবেক সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায় ও বর্তমান সাধারণ সম্পাদক বিপ্রেশ রায় বাপ্পি।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক বিপ্লব রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মণিকাঞ্চন দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক অমর চক্রবর্তী, প্রচার সম্পাদক রিংকু চৌধুরী, দপ্তর সম্পাদক শিবু পোদ্দার, পূজা সম্পাদক রতীশ গোস্বামী, সাংস্কৃতিক সম্পাদক বাবুল আচার্য, কার্যকরী সদস্য অ্যাডভোকেট কুশল রাজ পালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ বলেন, এবারের শারদীয় দুর্গোৎসব অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে মণ্ডপে মণ্ডপে গিয়ে অঞ্জলি ও অর্চনা প্রদান করেছেন। এ জন্য তারা জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তারা আরও বলেন, ত্রিশ লাখ শহীদ ও দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত এই দেশ অসাম্প্রদায়িক চেতনায় গঠিত। এই সম্প্রীতি বজায় রেখে সকলের সহযোগিতায় একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd