• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
গাজীপুরে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৭, পলাতক ১ ভান্ডারকোটে গণজোয়ার: চেয়ারম্যান পদে বাশির উদ্দিন আকুঞ্জির পক্ষে জনসমর্থন ডোমারে মাদক ও জুয়ার বিরুদ্ধে জনসচেতনতামূলক কর্মসূচি ডোমারে ৫০ পিস ট্যাপেন্টাডল ও ৯ পিস ইয়াবাসহ ২ যুবক গ্রেপ্তার খুলনা জেনারেল হাসপাতালে আরএমওর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, নেই জবাবদিহিতা খুলনার সাংবাদিক ও কণ্ঠশিল্পী এম রোমানিয়ার মায়ের ইন্তেকাল গোয়াইনঘাটে ৪ যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আটক- ২ এসপি বেলাল হোসেনের দ্রুত আরোগ্য কামনায় রাণীশংকৈল থানা পুলিশের দোয়া মাহফিল শান্ত খুলনা নগরী এখন অশান্ত, মাদক ও আধিপত্যের দ্বন্দ্বে বাড়ছে হত্যাকাণ্ড ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ এর রংপুর বিভাগের সেরা নির্বাচিত, ঢাকায় যাচ্ছে বিভাগীয় চ্যাম্পিয়ন

ডোমারে ৫০ পিস ট্যাপেন্টাডল ও ৯ পিস ইয়াবাসহ ২ যুবক গ্রেপ্তার

Reporter Name / ১৩ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

জুয়েল হক, ডোমার উপজেলা প্রতিনিধি:

ডোমার উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ট্যাপেন্টাডল ও ৯ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন— মো. সাদিকুর রহমান ওরফে সৌরভ (২৬), পিতা মো. বায়োজিদ হোসেন, সাং চিকনমাটি এবং আমিনুল ইসলাম (২৮), পিতা মোহাম্মদ আশরাফ আলী, সাং চান্দখানা।

পুলিশ সূত্রে জানা যায়, সাদিকুর রহমান ওরফে সৌরভের কাছ থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল এবং আমিনুল ইসলামের কাছ থেকে ৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় সাদিকুর রহমানের বিরুদ্ধে ডোমার থানার মামলা নং-১৫, তারিখ ২১/০৮/২০২৬ খ্রি. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় এবং আমিনুল ইসলামের বিরুদ্ধে একই আইনের ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।

পরে গ্রেপ্তার দুই আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বর্তমান সময়ে ইয়াবা, ট্যাপেন্টাডলসহ বিভিন্ন মাদকের সঙ্গে তরুণদের একটি অংশ জড়িয়ে পড়ায় উদ্বেগ বাড়ছে। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার ও সমাজের সচেতন ভূমিকা জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd