মোঃ মুনজুর আলম, বটিয়াঘাটা প্রতিনিধি:
খুলনার বটিয়াঘাটা উপজেলার ৫ নং ভান্ডারকোট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতার ঘোষণা দেওয়ার পর থেকেই সমগ্র ইউনিয়ন জুড়ে অভাবনীয় আনন্দ-উচ্ছ্বাস ও গণজোয়ারের সৃষ্টি হয়েছে।
একসময়ের তুখোড় ছাত্রনেতা ও শিক্ষানুরাগী মোঃ বাশির উদ্দিন আকুঞ্জি বর্তমানে নানা সামাজিক, ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে টানা ব্যস্ত সময় পার করছেন।
ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক কর্মসূচি
সম্প্রতি তিনি এলাকার সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় একের পর এক কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ভান্ডারকোট কুন্ডুপাড়া সার্বজনীন মন্দিরে নাট মন্দিরের নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন মোঃ বাশির উদ্দিন আকুঞ্জি।
শুভ উদ্বোধনের সময় তিনি বলেন,
“ধর্ম যার যার, কিন্তু উৎসব ও সম্প্রীতি সবার। আমাদের ভান্ডারকোট ইউনিয়ন হবে হিংসা-বিদ্বেষহীন এক আদর্শ সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ।”
এছাড়া কুলটিয়া এলাকায় আয়োজিত এক বিশিষ্ট ব্যক্তির জানাজায় উপস্থিত হয়ে তিনি শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
পরবর্তীতে ইউনিয়নের হালিয়া, নোয়ালতলাসহ বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গিয়ে সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং নানা সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সরাসরি অংশ নেন।
বাশির উদ্দিন আকুঞ্জি বর্তমানে বিএলজে মাধ্যমিক বিদ্যালয়ের সফল সভাপতি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ৫ নং ভান্ডারকোট ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে তৃণমূলের রাজপথে দীর্ঘ সময় নেতৃত্ব দিয়েছেন।
তার সুদীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনের পরিচ্ছন্ন ভাবমূর্তি সাধারণ মানুষের কাছে তাকে অত্যন্ত গ্রহণযোগ্য করে তুলেছে।
সামাজিক কর্মসূচিসমূহে বাশির উদ্দিন আকুঞ্জির সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং ভান্ডারকোট ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ হুমায়ুন কবির গোলদার এবং ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ রকিবুল ফকির। এছাড়া এলাকার বিশিষ্ট সাংবাদিক মঞ্জুরুল আলমসহ স্থানীয় প্রবীণ মুরব্বি, যুবসমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশ নেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মোঃ বাশির উদ্দিন আকুঞ্জি দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং সবার কাছে দোয়া, আশীর্বাদ ও সমর্থন প্রার্থনা করছেন।
স্থানীয় জনসাধারণের মন্তব্য, দীর্ঘদিন ধরে সুখ-দুঃখে পাশে থাকা এবং এলাকার শিক্ষা ও সমাজের উন্নয়নে বাশির উদ্দিনের যে অবদান, তাতে তাকে আগামী দিনের জনপ্রতিনিধি হিসেবে পেতে গোটা ভান্ডারকোট ইউনিয়নের মানুষ এখন একতাবদ্ধ।