• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মুশতাক আহমদের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত ছাত্রলীগের নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ, গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পুনরায় ডিলারশিপ দেওয়ায় বাতিল চেয়ে অভিযোগ খুলনায় ব্যাটারিচালিত রিকশার পুরোনো লাইসেন্স নবায়ন ও বৈধতার দাবি মালিক সমিতির জলমায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ‘উদ্যোগ’ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: এসিল্যান্ড ইকরামুল হক নাহিদ খুলনায় প্রকাশ্য দিবালোকে ড্রেনের গ্রিল চুরি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: কীটনাশক বিক্রেতাসহ ৩ জন গ্রেপ্তার সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো পুড়িয়ে ধ্বংস করল উপজেলা প্রশাসন বর্ণাঢ্য আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন

দুর্গাপুরের পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৮ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

মোঃ আকরাম হোসেন রতন, নেত্রকোনা,জেলা প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার অপার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানো এবং পর্যটনকেন্দ্রিক সার্বিক ব্যবস্থাপনার উন্নয়নের লক্ষ্যে সুধীজন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।
এ ছাড়া সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, হোটেল-রেস্তোরাঁ ব্যবসায়ী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁরা দুর্গাপুরের পর্যটনশিল্পের উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে নিজ নিজ মূল্যবান মতামত তুলে ধরেন।
সভায় পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও নির্বিঘ্নে ভ্রমণ নিশ্চিত করা, উন্নত যোগাযোগব্যবস্থা গড়ে তোলা, মানসম্মত আবাসন, পয়োনিষ্কাশন ও সুপেয় পানির ব্যবস্থা, পর্যটকদের হয়রানি রোধ, আন্তরিক আতিথেয়তা নিশ্চিত করা এবং স্থানীয় জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টিসহ পর্যটন খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
পর্যটকদের হয়রানি রোধ ও নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান দুর্গাপুর ও কলমাকান্দাকে একটি পূর্ণাঙ্গ ‘পর্যটন হাব’ হিসেবে গড়ে তুলতে সরকারের বিভিন্ন বাস্তবমুখী পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বৈশ্বিক পর্যটনশিল্পে আন্তর্জাতিক মানের আতিথেয়তার ইতিবাচক উদাহরণ উল্লেখ করে স্থানীয় সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় তিনি পর্যটনশিল্পের উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd