• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয় – পূর্বধলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত কালীগঞ্জে মোঃ মোহাব্বতের ইন্তেকাল, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন জগন্নাথপুরে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস পালিত জগন্নাথপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু ধামইরহাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নেত্রকোনায় হস্তশিল্প প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা বিতরণ সুন্দরবনে পুঁতে রাখা ১৪টি আগ্নেয়াস্ত্র ও ২৭৪ রাউন্ড গুলি উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে এসআরবি-৫এর অভিযানে লেবুবাগান থেকে ১৭টি ককটেল উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা খুলনায় ডিআইজির মতবিনিময় সভা বর্জন সাংবাদিকদের,প্রশ্ন করার সুযোগ ও ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞার প্রতিবাদে ক্ষোভ

ধামইরহাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

Reporter Name / ৩ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

 

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ অক্টোবর) দুপুর ২টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের বিভিন্ন দিক, মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের পদ্ধতি, তথ্যের সঠিকতা যাচাই-বাছাই ও দায়িত্ব পালন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিন। সভার তত্ত্বাবধানে ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এনামুল কবির।

এ সময় আরও উপস্থিত ছিলেন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নায়েক আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব হানজালা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারগণ।

আয়োজকরা জানান, ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুলভাবে বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ের কর্মীদের দক্ষতা বাড়াতেই এ অবহিতকরণ সভার আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd