• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নেত্রকোনায় হস্তশিল্প প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা বিতরণ সুন্দরবনে পুঁতে রাখা ১৪টি আগ্নেয়াস্ত্র ও ২৭৪ রাউন্ড গুলি উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে এসআরবি-৫এর অভিযানে লেবুবাগান থেকে ১৭টি ককটেল উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা খুলনায় ডিআইজির মতবিনিময় সভা বর্জন সাংবাদিকদের,প্রশ্ন করার সুযোগ ও ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞার প্রতিবাদে ক্ষোভ যশোরে এসএসসি-২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান জুরাইনে অসহায়দের মাঝে দুপুরের খাবার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ধামইরহাটে নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা

Reporter Name / ১৯ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

 

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। স্বাবলম্বী পরিবার গড়ে তোলার লক্ষ্যে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনিসুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন দাস, জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্ম এবং জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহ নেওয়াজ। সভায় জেলার বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাও অংশ নেন।

সভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ, এর উদ্দেশ্য এবং স্বাবলম্বী পরিবার গঠনে এ উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd