• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রাতের চাঁদ : আমার চিন্তার সান্ত্বনা জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বিশ্বনাথে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডিমলায় যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ পালিত ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পাটগ্রাম সীমান্তে ভারতীয় রুপি, বাংলাদেশি টাকা, মাদকদ্রব্য, মোটরসাইকেল, মোবাইলফোনসহ একজনকে  আটক করেছে বিজিবি কটিয়াদীতে জামায়াত নেতার ছেলের ওপর হামলার ঘটনায় ১ জন গ্রেফতার কাকিনায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ২ পূর্বধলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সেক্রেটারি নিলয় চক্রবর্তী পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

Reporter Name / ১৭ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

 

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

৭ নভেম্বর (শনিবার) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিন। সঞ্চালনা করেন যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার।

বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিন। ১৯৭৫ সালে সৈনিক ও জনতার ঐতিহাসিক বিপ্লব ও সংহতির মধ্য দিয়ে ইতিহাসের নতুন অধ্যায় সৃষ্টি হয়েছিল। নভেম্বর মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত চরম আকার ধারণ করেছিল। এর ধারাবাহিকতায় ২ নভেম্বর দিবাগত মধ্যরাতে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে গৃহবন্দী করা হয়। কিন্তু সিপাহী-জনতার ঐক্যবদ্ধ ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে জিয়াকে মুক্ত করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ, অফিসার ইনচার্জ মমতাজুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ হাসান, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মিলন কুমার, প্রাথমিক শিক্ষা অফিসার আতিকুর রহমান, তথ্যসেবা কর্মকর্তা ইসতিকা আফরিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফসহ মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হানজালা, পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সরকার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd