• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
শেরপুরে নারী উদ্যোক্তার গরুর খামার পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত শিশুদের পাশে কানিজ ফাতেমা, সি ইউ সি স্কুলে নৈশভোজ ও ফ্যান উপহার ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর দাবি ঘিরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা, রাতে জরুরি সিন্ডিকেট সভা দৈনিক জনবাণীর প্রতিনিধিদের আগমনে খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শন খুলনা জেলা জামায়াতের নতুন কমিটি ঘোষণা, আমীর কবীরুল ইসলাম ও সেক্রেটারি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় ট্রাক জব্দ, ৩৬টি মোবাইলসহ আটক ১ কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান

নকলায় রক্তসৈনিকের উদ্যোগে ১৫০টি গাছের চারা বিতরণ

Reporter Name / ৯০ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

মোঃ শহিদুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নকলা উপজেলায় পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিনামূল্যে ১৫০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেছে রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের নকলা উপজেলা শাখা।

সোমবার (১৭ আগস্ট) উপজেলার গড়েগাও চৌরাস্তার সাব্বির একাডেমিতে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে ফলদ, ছায়া ও নিমসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, প্রকৃতির প্রতি ভালোবাসা ও পরিবেশের ভারসাম্য রক্ষার প্রত্যয় থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। একটি গাছ ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল পরিবেশ ও সবুজ পৃথিবী নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানোর পাশাপাশি অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করার আহ্বান জানানো হয়।

রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের নকলা উপজেলা শাখার পক্ষ থেকে বলা হয়, মানবিক কর্মকাণ্ডের পাশাপাশি পরিবেশ সুরক্ষায়ও সংগঠনটি নিয়মিতভাবে কাজ করে যেতে চায়। সবুজায়নের মাধ্যমে নকলা উপজেলাকে আরও সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তোলাই এ ধরনের কর্মসূচির অন্যতম লক্ষ্য।

কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে মানুষের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা আরও বৃদ্ধি পাবে এবং গড়ে উঠবে একটি সবুজ ও সুন্দর ভবিষ্যৎ।

স্লোগান: গাছ লাগাই, পরিবেশ বাঁচাই—সবুজ ভবিষ্যৎ গড়ে তুলি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd