মোঃ আবু সাঈদ, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য, মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ছিনতাইকারী, চোর, ডাকাতসহ বিভিন্ন মামলার মোট ১৫৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর ২০২৬) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবার নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার বিভিন্ন থানা এলাকায় এসব বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৮ জন, মাদক ব্যবসায়ী ৬ জন, মাদকসেবী ৯৮ জন, ছিনতাইকারী ২ জন, চোর ১ জন, ডাকাত ৭ জন, ওয়ারেন্টভুক্ত আসামি ১৮ জন, নিয়মিত মামলার আসামি ১১ জন এবং অন্যান্য আইনে ৩ জন রয়েছেন।
থানাভিত্তিক গ্রেপ্তারের তথ্য
নারায়ণগঞ্জ সদর থানা:
অভিযানে ১৫ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী, ৮ জন মাদকসেবী, নিয়মিত মামলার ২ জন এবং ওয়ারেন্টভুক্ত ২ জনসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ফতুল্লা মডেল থানা:
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ জন, ২১০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী, ২৮ জন মাদকসেবী, ১ জন চোর, ওয়ারেন্টভুক্ত ৫ জন, নিয়মিত মামলার ২ জন এবং অন্যান্য আইনে ৩ জনসহ মোট ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা:
১৮ জন মাদকসেবী, ২ জন ছিনতাইকারী ও ওয়ারেন্টভুক্ত ৩ জনসহ মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বন্দর থানা:
২২ জন মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত ৪ জনসহ মোট ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোনারগাঁও থানা:
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ জন, ৫ গ্রাম হেরোইন ও ২০ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী, ১৪ জন মাদকসেবী, ৬ জন ডাকাত, ওয়ারেন্টভুক্ত ৪ জন এবং নিয়মিত মামলার ২ জনসহ মোট ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রূপগঞ্জ থানা:
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩ জন, ৯৫ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা ও ১ গ্রাম হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ী, ৮ জন মাদকসেবী এবং নিয়মিত মামলার ৫ জনসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আড়াইহাজার থানা:
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ জন সদস্য ও ১ জন ডাকাতসহ মোট ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।