• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
  • [gtranslate]

নিয়ামতপুরে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রের মৃত্যু

Reporter Name / ৫৬ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে জমসের আলী (১৮) নামের কলেজ পড়ুয়া এক শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।
গত (১৬ এপ্রিল) রাত দুইটার দিকে উপজেলার ভাবিচা ইউনিয়নে চক দেউলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জমসের আলী ওই এলাকার শাহাজান আলীর ছেলে এবং মান্দা মমিন শাহানা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
পরিবার ও থানা সূত্রে জানা গেছে, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে পূর্বে থেকেই মতবিরোধের কারণে একাকিত্বে ভুগতেন জমসের। গতকাল রাতে খাওয়া শেষে নিজ শয়নকক্ষে ঘুমাতে যান তিনি। রাতে আনুমানিক ২ টার দিকে শয়নকক্ষে গলায় ফাঁস দেয়। সকালে ডাকাডাকি করে না উঠলে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
থানায় খবর দিলে পুলিশ সদস্যরা গিয়ে মরদেহ নিচে নামান।
জমসের আলীর বাবা শাহাজান আলী বলেন, ছেলেটা বিভিন্ন বিষয় নিয়ে একাকিত্বে ভুগতো। গতকাল রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যায়। সকালে অনেক ডাকাডাকি করলেও না উঠলে দরজা ভেঙে ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান (পিপিএম) বলেন, ঘটনাস্থলে গিয়ে সকল কিছু পর্যবেক্ষণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd