• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিকিউরিটি গার্ড হত্যা মামলায় দ্রুত সাফল্য, সম্মাননা পেলেন ঠাকুরগাঁওয়ের এএসপি আলমগীর পাঁচবিবিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন গোয়াইনঘাটে লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি ভোটে পাইকুরাটি ইউনিয়ন বিএনপির নতুন নেতৃত্ব, সভাপতি মোহাম্মদ উল্লাহ, সম্পাদক জিয়া উদ্দিন সারাদেশের ন্যায় গোয়াইনঘাটে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন ড. অলী আহমদ কে শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান পূর্বধলায় দুর্গাপূজা উপলক্ষে সার্বজনীন কেন্দ্রীয় মন্দিরে প্রস্তুতি সভা উত্তরকাশিতে বৃক্ষ মেলা ২০২৬-এর উদ্বোধন জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম ধামইরহাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পেলেন সরকারি অনুদান

ন্যাশনাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন এর সভা অনুষ্ঠিত

Reporter Name / ৬০৮ Time View
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

 

 

স্টাফ রিপোর্টার:

সমাজ ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে
ন্যাশন্যাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের (NEHRF) ঢাকা বিভাগীয় কমিটির উদ্যোগে “সবুজ বাঁচান ও সবুজে বাঁচুন” শীর্ষক আলোচনা সভা এবং “প্রকৃতি ও জীবন” শীর্ষক কবিতা পাঠ, আবৃত্তি, গান ও পুঁথিপাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি ১৯ আগস্ট ২০২৫, মঙ্গলবার বিকেল ৫.৩০ ঘটিকায় ৮৮২ রাজারবাগ (আল বারাকা হাসপাতালের পিছনে) নিজস্ব কার্যালয়ে আয়োজন করা হয়।

সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিটির আহবায়ক অধ্যক্ষ রফিকা আফরোজ। অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব কবি, বাচিক শিল্পী ও নারীনেত্রী ছালমা শারমিন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক এডিশন্যাল বরেণ্য কবি ও গীতিকার বীর মুক্তিযোদ্ধা এটিএম ফারুক আহমেদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বরেণ্য সাংবাদিক ও নারীনেত্রী মিসেস রেহেনা সালাম। স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ব্যাংকের এডিশন্যাল ডিরেক্টর ও জাতীয় নারী সাহিত্য পরিষদের সভাপতি, গীতিকার ও কবি হাসিনা মমতাজ হাসি।

মূল প্রসঙ্গ উপস্থাপন করেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি মুহাম্মদ আতা উল্লাহ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক নিরপেক্ষের সাহিত্য সম্পাদক, জাতীয় নারী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কথাসাহিত্যিক ও কবি নাসরীন ইসলাম শেলী, বীর মুক্তিযোদ্ধা ও জাতীয় নারী সাহিত্য পরিষদের সহ সভাপতি নেক লায়লা পারভীন, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শিমুল পারভীন, নারী নেত্রী ও বাচিক শিল্পী সুলতানা রাজিয়, বাচিক শিল্পী শাহিনা আফরোজ এবং অভিনেত্রী রাস্না হিমেল।

মুহাম্মদ আতা উল্লাহ খান বলেন, “ন্যাশন্যাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন সবসময় নিজ অর্থায়নে মানবতার কাজ করে থাকে। সংগঠনের মূল নীতি হচ্ছে স্ব-ইচ্ছায়, স্ব-পরিকল্পনায়, স্ব-অর্থায়নে পরিচালিত হওয়া।’’
সভাপতি অধ্যক্ষ রফিকা আফরোজ বলেন, “বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। বৃক্ষের গুরুত্ব অপরিসীম। সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক বনায়নের মাধ্যমে দেশের বৃক্ষসম্পদ বৃদ্ধি ও জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য সকলকে সচেষ্ট হতে হবে।”

সভায় সদস্যবৃন্দ দেশের বিস্তীর্ণ প্রাকৃতিক বনভূমি রক্ষা, অধিক বৃক্ষরোপণ এবং পরিবেশ-প্রতিবেশ সংরক্ষণের জন্য সচেতন থাকার আহ্বান জানান।

সংগঠন জানিয়েছে, ঢাকা বিভাগীয় কমিটির পূর্ণাঙ্গ কমিটি শীঘ্রই গঠন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd